1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা নবজাতকের হেপাটাইটিস-বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

ম্যাচ হেরে রেগেমেগে সমর্থককে মেরে তার ফোন ভাঙলেন রোনালদো

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক: এভারটনের কাছে ১-০ গোলে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ চারের আশা ফিকে হয়ে গেছে আরও একটু। তবে তা ছাপিয়ে ম্যাচের সব শিরোনাম কেড়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটা অবশ্য ইতিবাচক কারণে নয়, ম্যাচ হেরে মাঠ ছাড়তে গিয়ে প্রতিপক্ষ সমর্থককে মেরেছেন, ফলে ভেঙেছে তার মুঠোফোন। যার ফলে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে এ নিয়ে। 

গত রাতের ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে টানেলের একটু আগে রোনালদোদের ভিডিও করছিলেন এক কিশোর এভারটন সমর্থক, সেটাই সহ্য হয়নি হারের কবলে পড়া রোনালদোর। তিনি এগিয়ে এসে সজোরে আঘাত করেন সেই কিশোরের। যার ফলে সেই সমর্থকের হাত থেকে পড়ে চৌচির হয়ে যায় তার ফোন।

এই ঘটনা টুইটার-ফেসবুকে ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড় শুরু হয়ে যায়। যা চোখে পড়ে ইউনাইটেড কর্তৃপক্ষেরও। স্কাই স্পোর্টস জানাচ্ছে, এখন বিষয়টি খতিয়ে দেখছে দলটি।

এই ঘটনাটার নিয়ামক হিসেবে কাজ করেছে ইউনাইটেডের মাঠের পারফর্ম্যান্স। প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে কোচ র‍্যালফ র‍্যাংনিকের দল হেরেছে ১-০ গোলে। যার ফলে দলটির শীর্ষ চারে থাকার সম্ভাবনাও কমে গেছে অনেকটাই।

সব ধরনের কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। শেষ লিগ জেতার আশাও। বর্তমানে দলটির একমাত্র লক্ষ্য কোনোভাবে যদি পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা নিশ্চিত করা যায়।

কাল পয়েন্ট টেবিলের শীর্ষ চারে চলে আসার একটা ভালো সুযোগ ছিল রোনালদোদের সামনে। জিতলে চারে থাকা টটেনহ্যামের সঙ্গে পয়েন্টে সমতা ফেরাতে পারতো দলটি।

তবে প্রথমার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে কাজটা কঠিন হয়ে যায় রোনালদোদের। অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা এভারটন এরপর রক্ষণকাজটা সামলেছে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়, প্রতি আক্রমণে ত্রাসও ছড়িয়েছে বেশ।

যার ফলে ইউনাইটেডের কাজটা কঠিন থেকে অসম্ভবে রূপ নিয়েছে ক্রমেই। শেষদিকে রোনালদোর একটা চেষ্টা কাছাকাছি গিয়েছিল বটে, কিন্তু তা গোলে রূপ পায়নি আর। ফলে ইউনাইটেড ম্যাচটা শেষ করে ১-০ গোলে হেরে। চারে থাকা টটেনহ্যাম থেকে ৩ পয়েন্টে পিছিয়ে দলটি এখন আছে পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে।

দলের এমন পারফর্ম্যান্সের ফলেই যে হতাশা থেকে রোনালদো করেছেন এই কাজ, তা বলাই বাহুল্য। যা তাকে এখন ফেলে দিয়েছে তীব্র সমালোচনার মুখে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..