1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু রোববার খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত

রাশিয়ার সীমান্ত শহরে বিস্ফোরণে নিহত ৩, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি-ঘর।

রাশিয়ার এই সীমান্তবর্তী অঞ্চলের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে রোববার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনিজন নিহত হওয়ার পাশাপাশি বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং অন্তত ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানিয়েছেন, এর মধ্যে পাঁচটি ভবন ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের পর শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে বিবিসি বলছে, গভর্নরের এই বিবৃতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, গ্ল্যাডকভ বলেছেন, বিস্ফোরণের এই ‘ঘটনা’ তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং ১০ বছর বয়সী ছেলেসহ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলগোরোড শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিমি (২৫ মাইল) উত্তরে অবস্থিত। প্রায় ৪ লাখ বাসিন্দার এই শহরটি মূলত বেলগোরোড অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যায়িত করছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..