1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

রাশিয়ার ১৩৮০০ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ২১ দিন আগে শুরু হওয়া আগ্রাসনে ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করা হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।

ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার ৪৩০টি ট্যাংক, এক হাজার ৩৭৫টি সাঁজোয়া যান, ৮৪টি বিমান, ১০৮টি হেলিকপ্টার ও ১১টি ড্রোন ধ্বংস করেছে।

এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং তীব্র লড়াইয়ের কারণে এই পরিসংখ্যান যাচাই করা জটিল।

গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ইউক্রেনে ৪৯৮ রুশ সৈন্য নিহত হয়েছে বলে স্বীকার করে। তারপর থেকে দেশটিতে অভিযানে যাওয়া সৈন্যদের হতাহতের ব্যাপারে আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি মস্কো।

এদিকে, গত কয়েক সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের বিভিন্ন শহর প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর মাঝে প্রায় প্রত্যেকদিনই দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দফায় দফায় শান্তি আলোচনা করলেও এখন পর্যন্ত যুদ্ধের তীব্রতা কমেনি।

তবে বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তির কিছু অংশ নিয়ে মস্কো-কিয়েভ ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। কিয়েভ নিরপেক্ষতা নিয়ে আলোচনা করতে রাজি হওয়ার পর যুদ্ধরত দুই দেশ ওই চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়েছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ অবসানের আশা তৈরি হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আরবিসি নিউজকে বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তাসহ ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে এখন গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে। তিনি বলেছেন, ‌‘এখন অত্যন্ত জরুরি এই বিষয়টি নিয়েই আলোচনা করা হচ্ছে। বিষয়টি একেবারে একটি নির্দিষ্ট কাঠামোতে রয়েছে; যা আমার দৃষ্টিতে চুক্তির কাছাকাছি।’

রুশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যাটোর সম্প্রসারণ ছাড়াই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিয়তার পাশাপাশি সম্ভাব্য একটি বিকল্প এবং নিরপেক্ষতার ব্যাপারে ফেব্রুয়ারিতে কথা বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে লাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা সহজ নয়। কিন্তু ‘সমঝোতায় পৌঁছানোর কিছু আশা’ দেখা যাচ্ছে।

শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেনও অত্যন্ত সতর্কতার সাথে ইতিবাচক একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘যুদ্ধ অবসানে আলোচনা করতে ইচ্ছুক ইউক্রেন। কিন্তু আত্মসমর্পণ করবে না অথবা রুশ হুঁশিয়ারি মেনে নেবে না।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..