রূপগঞ্জে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নারায়নগঞ্জের রূপগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে রালী নিয়ে শোভাযাত্রা বের হয়। রালীটি উপজেলার মুড়াপাড়া বাজার, মঠের ঘাট, কড়ইতলা পদক্ষিন করে মুড়াপাড়া সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সেলিনা আক্তার রিতা প্রমুখ।

আলোচনাভা শেষে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *