বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাক বোঝাই ডিম ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ট্রাক বোঝাই ডিমসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, টেক বলাইখা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে নাঈম, মাঝিপাড়া গ্ৰামের জামান মিয়ার ছেলে জসিম উদ্দিন, কিশোরগঞ্জ জেলার গোবরিয়া গ্ৰামের মৃত আব্দুল হকের ছেলে বাগবের জলসিড়ী এলাকার বরকত উল্লার বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।
ব্যবসায়ী ফারুক হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ডিম নিয়ে যাত্রাবাড়ী আড়তে যাওয়ার পথে গোলাকান্দাইল বলাইখা এলাকার সামনে রাত ১ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত ডিমের ট্রাকটি পথ রোধ করে পরে ট্রাকের গ্লাস ভেঙে ড্রাইভারকে মারধর করে পরে ড্রাইভার ও ডিম ব্যবসায়ীকে হাত পা বেঁধে ফেলে রেখে যায় পরে পুলিশ তাদের উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আমরা তিনজন ডাকাতকে গ্রেফতার করেছি এবং ডিম সহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ডাকাতদের গ্ৰেফতারের চেষ্টা চলছে।