1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : পরিবেশ উপদেষ্টা অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, আছেন যুক্তরাজ্যের চিকিৎসক বিল অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায় খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল, বাংলাদেশের এক টাকায় কত রিয়াল মিলবে

লন্ডনে নওয়াজ-শেহবাজের ৬ ঘণ্টার বৈঠক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান ও সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে বৈঠক করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অজ্ঞাত একটি স্থানে দীর্ঘ ৬ ঘণ্টার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দীর্ঘ এই বৈঠকে পাকিস্তানের রাজনীতি ও নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে দলীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগের (এন) এই বৈঠকে ইসলামাবাদে আগাম কোনো নির্বাচন আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পাকিস্তানের নাগরিকদের অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি এবং আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়াকেই আপাতত শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বলে নির্ধারণ করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, লন্ডনের একটি অজ্ঞাত স্থানে দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তার ভাই ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ ছাড়াও খাজা আসিফ, মিফতাহ ইসমাইল, মরিয়ম আওরঙ্গজেব, আত্তা তারার, রানা সানাউল্লাহ, ইসহাক দার, আয়াজ সাদিকসহ অন্যান্য নেতারা ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় আসে। তবে ক্ষমতা হারানোর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ক্রমাগত আগাম সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন।

সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, বৈঠকে আগাম নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের সকল নেতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন নওয়াজ শরীফ। তবে পিএমএল-এনকে অবশিষ্ট মেয়াদের জন্য অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং এরপর জোট অংশীদারদের সাথে পরামর্শ করে পরবর্তী নির্বাচন ঘোষণা করতে হবে বলে সবাই একমত হন।

বৈঠকের পরপরই পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দলীয় নেতারা পাকিস্তানের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নওয়াজ শরীফের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করেন এবং তাকে সরকারের এজেন্ডা ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

তিনি আরও বলেন, ‘নওয়াজ শরীফ আমাদের কায়েদ (প্রধান)। নওয়াজ শরীফ এবং শেহবাজ শরীফের মধ্যে বৈঠকটি অনেক আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাকি ছিল। আমরা উত্তরাধিকারসূত্রে আজকের পাকিস্তান পেয়েছি এবং এ কারণে একটি পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।’

উল্লেখ্য, ভাই নওয়াজ শরীফের সঙ্গে দেখা করতে বুধবার লন্ডনে পৌঁছান শেহবাজ শরীফ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..