1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

শ্রীলঙ্কা : প্রেসিডেন্টের ভবন ছেড়ে দিতে চান বিক্ষোভকারীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের দখলে রাখা প্রেসিডেন্টের বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চান শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। দেশে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীরা দুই ভবন থেকে সরার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।

বিক্ষোভকারীদের এক নেতা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা সরকারি দুই ভবনের কর্তৃত্ব যথাযথ কর্তৃপক্ষে ফিরিয়ে দিতে চাই।’

শ্রীলঙ্কায় গত চার মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও বৌদ্ধ সন্ন্যাসি ওমালপে সবিথা এএফপিকে এ সম্পর্কে বলেন, ‘এসব ভবন সরকারি সম্পত্তি এবং অবশ্যই এগুলো রক্ষা করা উচিত। গত কয়েকদিনে দুই ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা যথাযথভাবে নিরীক্ষা করা উচিত এবং সরকারের কাছে (দুই ভবন) হস্তান্তর করা উচিত।’

চলতি বছরের শুরু থেকেই চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয় গত মার্চ মাস থেকে। শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড়ভাই ও দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন তারা।

প্রবল জনবিক্ষোভের মুখে গত মে মাসে মাহিন্দা পদত্যাগ করলেও গত ৯ জুলাইয়ের আগ পর্যন্ত নিজের পদ ধরে রেখেছিলেন গোতাবায়া।

তারপর ৯ জুলাই তার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘেরাও করতে মিছিল করে আসেন একদল বিক্ষোভকারী। কিন্তু গোয়েন্দা সূত্রে আগেই এই কর্মসূচির সংবাদ পেয়ে সরকারি ভবন ছেড়ে সামরিক বাহিনীর ঘাঁটিতে আশ্রয় নেন গোতাবায়া।

গোতাবায়াকে না পেয়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে তার সরকারি বাসভবনে ঢুকে পড়েন। এখনও সেখানেই অবস্থান করছেন তারা।

মঙ্গলবার দিবাগত রাতে সামরিক বাহিনীর বিমানে প্রতিবেশী দেশ মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। তার কয়েক ঘণ্টা পর, বুধবার সকালে নিজেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

রনিল বিক্রমাসিংহের এই ঘোষণার পর তার পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা করেন আরেক দল বিক্ষোভকারী। সেখানে পুলিশের সংঙ্গে সংঘাত হয় তাদের এবং এখনও সেই কার্যালয়ে তারা অবস্থান করছেন।

বুধবার পুলিশের সঙ্গে সংঘাতে আহত হয়ে অন্তত ৮৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে এএফপি।

ওই হামলার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। সেখানে দেশের শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বুধবারের ভাষণে রনিল বিক্রমাসিংহে বলেন, ‘আমরা সংবিধানকে পদদলিত করতে পারি না। কোনো ফ্যাসিবাদী শক্তি দেশের ক্ষমতা নিয়ে নেবে— তা আমরা হতে দিতে পারিনা। গণতন্ত্রের জন্য হুমকি হয়ে ওঠা প্রতিটি ফ্যাসিবাদী তৎপরতা অবশ্যই দমন করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..