রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
পাবনা (জেলা) প্রতিনিধি: পাবনার সুজানগরে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য, অর্থ, ডাক এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির। ১৩ মার্চ (রবিবার) নিজ নির্বাচনী এলাকায় গ্রামীণ মাটির রাস্তা, ইট বিছানো, স্কুলের নব- নির্মিত ভবন ও একটি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। এদিন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণে হেরিংবোন বন্ড প্রকল্প, কাকিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, মাজপাড়া-গুপিনপুর, মাজপাড়া-গুপিনপুর পাকা রাস্তার উদ্বোধন, গ্রামীণ মাটির রাস্তা কাজের উদ্বোধন এবং আলহাজ্ব মো. আব্দুস শুকুর ইসলামী মাদ্রাসার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সে সময় উপজেলা চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।