1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ

সৌদি-ইসরায়েলে বাইডেনের সফর স্থগিত

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পিত সফর স্থগিত করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এই দেশ দু’টিতে সফর করার কথা ছিল তার। তবে আলোচিত এই সফর জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যমটি।

বেশ কয়েকটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, সৌদি আরব ও ইসরায়েলে সম্ভাব্য সফর স্থগিতের পর এখন আগামী মাসে মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সফরের পরিকল্পনা করছে হোয়াইট হাউস।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ‘জিসিসি+৩ এর শীর্ষ সম্মেলনের জন্য ইসরাইল এবং সৌদি আরব সফর নিয়ে কাজ করছি আমরা। আমরা এখন তারিখ নির্ধারণ নিয়ে কাজ করছি। যখন এ বিষয়ে কিছু ঘোষণা করার মতো তথ্য হাতে আসবে, আমরা করব।’

আরবি গণমাধ্যমগুলো জানিয়েছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ওই বৈঠকে এই পরিষদের বাইরের যে তিনটি দেশ অংশগ্রহণ করবে সেগুলো হলো- ইরাক, জর্ডান ও মিশর।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মূল সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান। শুক্রবার মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছিল, এই পরিষদের বৈঠক চলতি জুন মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একজন বিদেশি কূটনীতিক এবং দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, জুনের শেষের দিকে সৌদি সফর হবে না এবং দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সফরও পিছিয়ে দেওয়া হচ্ছে। এই মাসে জার্মানি ও স্পেনে প্রেসিডেন্ট বাইডেনের পূর্বনির্ধারিত সফরের জন্য উভয় সফরই স্থগিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ‘নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের’ বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে বাইডেনের আসন্ন সৌদি আরব সফরের খবর দিলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে কখনোই এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

এনবিসি এখন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসে (জুলাইতে) মধ্যপ্রাচ্য সফরে যাবেন এবং এ সময় তিনি ইসরাইলে যাওয়া ছাড়াও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

সংবাদমাধ্যমটি বলছে, সৌদি সফরে বিলম্বের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। বিদেশি কূটনীতিক এবং দুই কর্মকর্তা বলেছেন, সৌদি ও ইসরায়েলে স্থগিত ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে শুক্রবার তারা জানতে পেরেছেন। মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, সফরের এই তারিখগুলো আবারও পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, সৌদি আরব ও ইসরায়েলে প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য সফর ম্পর্কে বরাবরই মন্তব্য করতে অস্বীকার করে এসেছে হোয়াইট হাউস। এমনকি ওয়াশিংটনে ইসরায়েলি এবং সৌদি দূতাবাসও এ বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..