1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

হাত বাঁধা ছিল, আমরা ব্ল্যাকমেইলের শিকার: ইমরান খান

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন, তার নেতৃত্বাধীন সরকার দুর্বল ছিল এবং সবসময়েই ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। পাশাপাশি তার স্বীকারোক্তি—ক্ষমতায় টিকে থাকার জন্য সামরিক বাহিনীর সমর্থন পাননি তিনি।

বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম বোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আমাদের হাত বাঁধা ছিল। সব জায়গা থেকে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলাম আমরা। জোট শরিকদের মধ্যে ছোটোখাটো নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল।’

‘কিন্তু সবাই জানেন, পাকিস্তানের ক্ষমতার মূল কেন্দ্র কোথায়। আমরা সবসময় তাদের ওপর ভরসা করেছিলাম, কিন্তু তারা আমাদের সমর্থন করেনি।’

‘দেশের জন্য তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু এমন বহু পদক্ষেপ তারা নেয়নি— যেগুলো নেওয়া উচিত ছিল। তারা ক্ষমতাবান, কারণ ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) মত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তাদের হাতে।’

‘একটি ব্যাবস্থা তখনই কার্যকর হয়, যখন দায়িত্ব ও কর্তৃত্ব উভয়ই এক জায়গায় থাকে। যদি কারো হাতে কেবল দায়িত্ব থাকে, আর কর্তৃত্ব থাকে অন্য জায়গায়— তাহলে কোনো ব্যবস্থাই সম্পূর্ণ কার্যকর হবে না। আমার ক্ষেত্রেও এমনই হয়েছিল।’

সফল ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও বিশ্বের কাছে শ্রদ্ধা পাওয়ার মতো দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে অর্ধেকেরও বেশি সময় সেনা শাসনে থাকা পাকিস্তানে তার ক্ষমতা আরোহণের নেপথ্যে সেনাবাহিনীর আশীর্বাদ ছিল বলে মনে করা হয়।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত সেনাবাহিনীর পরোক্ষ মদতেই পাকিস্তানের বড় দুই দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজকে (পিএমএল-এন) হটিয়ে ক্ষমতায় বসার সুযোগ পান তিনি।

কিন্তু গত বছরের সেপ্টেম্বরের দিকে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হয় ইমরান খানের। দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান নাভিদ আনজুমকে আনুষ্ঠানিক নিয়োগদানকে কেন্দ্র করেই শুরু হয় এই দ্বন্দ্ব। এর মধ্যে বিরোধীদলগুলো জোট বেঁধে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

পরে যদিও নতি স্বীকার করে নাভিদ আনজুমের নিয়োগপত্রে স্বাক্ষর করেছিলেন ইমরান খান, কিন্তু ততদিনে পরিস্থিতি অনেকদূর গড়িয়ে গেছে, পার্লামেন্টে নিজেদের প্রস্তাবে অনড় বিরোধীরাও আগের চেয়ে শক্তিশালী অবস্থানে চলে যায়। আদালত ও পার্লামেন্টে বিস্তর নাটকীয়তার পর ১০ এপ্রিল বিরোধীদের অনাস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান ইমরান খান, নতুন প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ।

তবে বুধবারের সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। যদি দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা চলতে থাকে সেক্ষেত্রে দেশটি পরমাণু অস্ত্রের মর্যাদা হারাতে পারে বলেও আশঙ্কা জানান তিনি।

‘দেশ বর্তমানে দেউলিয়া হওয়ার পথে। সরকার যদি এ সময় কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তারা নিজেরা ও সামরিক বাহিনী— উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সত্যিই পাকিস্তান দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমে আমরা যা হারাব— সেটি হলো পরমাণু অস্ত্রের মর্যাদা।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..