1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু রোববার খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত

৪ মাসের রেকর্ড ভেঙে ভারতে একদিনে শনাক্ত ১৭ হাজারের বেশি

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত।

এতে করে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন  ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১৭ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে ভারতে দৈনিক আক্রান্তের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২৯৪ জন। দেশের মোট আক্রান্তের ০.২ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। সংক্রমণের দৈনিক হার দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মোট পাঁচটি রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এরপরেই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯০ জন।

এছাড়া দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। আরেক দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। হরিয়ানাতেও একদিনে ৮৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বৃহস্পতিবার যেখানে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯২৬ ছিল, সেখানেই গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ জনে। গত ৪ ফেব্রুয়ারির পর এই প্রথম আক্রান্তের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছাল রাজ্যটিতে।

এদিকে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণও রয়েছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, একদিনেই রাজ্যে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..