1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা নবজাতকের হেপাটাইটিস-বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

৬ মাসের শিশুরা পাচ্ছে ফাইজার-মডার্নার করোনা টিকা

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পাঁচ বছর এবং তার চেয়ে কম বয়সী শিশুদের জন্য ফাইজার ও মডার্নার কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (১৮ জুন) মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়।

এদিকে পাঁচ বছর ও এর চেয়ে কমবয়সী শিশুদের জন্য করোনার টিকার অনুমোদনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বিরাট পদক্ষেপ’ বলেও অভিহিত করেছেন তিনি। রোববার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, শনিবারের এই পদক্ষেপের মাধ্যমে ছয় মাস বয়সী শিশুদের জন্য করোনা প্রতিরোধী তথা এমআরএনএ (mRNA) ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনকারী প্রথম দেশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এর আগে উত্তর আমেরিকার এই দেশটি পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছিল।

এএফপি বলছে, করোনাভাইরাস মোকাবিলায় শুক্রবার ছোট বাচ্চাদের শরীরে জরুরি ব্যবহারের জন্য টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আগে এই টিকা নিতে হলে শিশুদের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হতো।

তবে এফডিএ’র এই অনুমোদনের পর ছোট শিশুদের শরীরে এই টিকার ব্যবহার শুরু করতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ছাড়পত্রের প্রয়োজন ছিল। অবশ্য শনিবারই সিডিসি’র সেই ছাড়পত্র পেয়ে যায় তারা।

সিডিসি’র ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা জানি লাখ লাখ অভিভাবক এবং শিশুদের প্রতি যত্নশীলরা তাদের ছোট বাচ্চাদের টিকা দিতে আগ্রহী এবং আজকের সিদ্ধান্তের পর এখন থেকে তারা সেই টিকা দিতে পারবেন।’

এএফপি বলছে, অনুমোদনের পর এখন এফডিএ থেকে সবুজ সংকেত পেলে মার্কিন সরকার সারা দেশে লাখ লাখ ডোজ ভ্যাকসিন বিতরণ শুরু করবে। অবশ্য আগামী সপ্তাহ থেকেই এই টিকা বিতরণ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি।

অবশ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অভিভাবকরা তাদের ছোট বাচ্চাদের টিকা দেওয়ার জন্য আগামী সপ্তাহের প্রথম দিকে হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি এবং ডাক্তারের অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

শনিবার এক বিবৃতিতে মার্কিন এই প্রেসিডেন্ট ফাইজার ও মডার্নার ভ্যাকসিনকে ‘নিরাপদ (এবং) অত্যন্ত কার্যকর’ বলে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘সারা দেশের অভিভাবকদের জন্য এটি একটি স্বস্তি ও (মুক্তি) উদযাপনের দিন।’

তিনি আরও বলেন, আগামী সপ্তাহগুলোতে বেশি পরিমাণ ডোজ পাঠানো হবে এবং এর ফলে শিশুদের টিকা দিতে ইচ্ছুক অভিভাবকরা ভ্যাকসিনের একটি করে ডোজ পেতে সক্ষম হবেন।

এএফপি বলছে, এক মাসের ব্যাবধানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতি শিশুকে মডার্নার টিকা দেওয়া হবে। প্রতি ডোজে এসব শিশুকে ২৫ মাইক্রোগ্রাম টিকা দেওয়া হবে। এটি ছয় থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া টিকার অর্ধেক পরিমাণ এবং ১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত ডোজের এক-চতুর্থাংশ।

অন্যদিকে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা এখন থেকে ছয় মাস থেকে চার বছর বয়সী শিশুদের জন্য অনুমোদিত। এই বয়সী শিশুদের প্রতি ইনজেকশনে তিন মাইক্রোগ্রাম ডোজ টিকা দেওয়া হবে। যা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ডোজের দশ ভাগের এক ভাগ।

তবে মডার্নার টিকার তুলনায় ফাইজারের টিকার পার্থক্য হচ্ছে- এটি তিন ডোজ সম্বলিত টিকা। অর্থাৎ মডার্নার টিকা এক মাসের ব্যাবধানে দুই ডোজ দেওয়ার নিয়ম হলেও ফাইজারের টিকার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে- শিশুরা তিন সপ্তাহের ব্যবধানে এই টিকার দু’টি ডোজ পাবে এবং তৃতীয় ডোজটি পাবে আট সপ্তাহ পরে।

সুতরাং এটি গ্রহণকারী শিশুরা প্রথম কয়েক মাস সম্পূর্ণ সুরক্ষা পাবে না। তবে মডার্নার ভ্যাকসিনের তুলনায় ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কম গুরুতর বলে পরীক্ষায় দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..