1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : পরিবেশ উপদেষ্টা অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, আছেন যুক্তরাজ্যের চিকিৎসক বিল অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায় খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল, বাংলাদেশের এক টাকায় কত রিয়াল মিলবে

৭ বছর পর ত্রিপুরা থেকে দেশে ফিরলো ৫ বাংলাদেশি

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: কেউ সাত বছর, কেউ বা পাঁচ বছর পর নিজ ভূমিতে ফিরলো। এরা সবাইকে ভারতের ত্রিপুরায় উদ্ধার করা হয়েছিল। শুক্রবার (১ এপ্রিল) ভারত সরকারের জোর তৎপরতায় ত্রিপুরা রাজ্যের সরকারি হাইকমিশন (বাংলাদেশ) ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। সে সময় তাদের প্রত্যেকেরই পরিবার পরিজনরাও উপস্থিত ছিলেন। অনেকেই ফুলের তোড়ায় তাদের স্বাগত জানান।

২০১৫ সালে দক্ষিণ ত্রিপুরা জেলার কোনো এক গ্রামাঞ্চল থেকে অপ্রকৃতস্থ অবস্থায় ত্রিপুরা রাজ্যের পুলিশ উদ্ধার করে দুই তরুণীকে। পরবর্তী সময়ে ২০১৮ সালেও একইভাবে একই জেলার একটি রেল স্টেশনের সামনে থেকে আরও এক নারীসহ দুজনকে উদ্ধার করা হয়। সেসময় তারাও মানসিকভাবে স্বাভাবিক ছিলো না বলে পুলিশের ধারণা।

তবে বর্তমান সময়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা হলেন, চট্টগ্রাম জেলার সন্তোষ দেব, নারায়ণগঞ্জের বিজয় চুনু, মানিকগঞ্জের ময়না বেগম, পটুয়াখালীর রোজিনা বেগম এবং কুমিল্লার কুলসুম বেগম। তাদের মধ্যে বিজয় চুনু মানসিকভাবে সুস্থ হলেও এখনও পর্যন্ত শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। স্ট্রেচারে করেই তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। অন্য চারজন অবশ্য খোশ মেজাজেই দেশে ফিরেছেন।

অপ্রকৃতস্থ অবস্থায় উদ্ধারের সময় তারা কেউই পুলিশের কাছে সঠিকভাবে তাদের নাম ঠিকানা এবং কোনও পরিচয় পর্যন্ত জানাতে পারেনি সে সময়। এই অবস্থায় তাদের এই বিষয়টিকে আদালতে জানানো হলে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় রাজধানী আগরতলার নর্সিঙ্গড়স্থিত মডার্ন সাইকিয়াট্রিক হসপিটালে। সেখানেই দীর্ঘদিন যাবত তাদের চিকিৎসা চলছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় দিনের পর দিন বেশ ভালোই সাড়া দিতে থাকেন তারা। পরে একসময় তাদের নাম-ঠিকানা কিংবা পরিচয় জানানোর পর এর সত্যতা যাচাই করতে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে বাংলাদেশ সরকারের সঙ্গে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার তাদের পরিচয় এবং নাগরিকত্ব সঠিক বলে জানানোর পর গত কয়েকদিন যাবতই ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়।

মডার্ন সাইকিয়াট্রিক হসপিটালের চিকিৎসক ডা. উদয়ন মজুমদার জানিয়েছেন, হাসপাতালে এমন আরও একাধিক রোগী রয়েছেন, যারা তাদের নাম ঠিকানা এবং পরিচয় জানাতে পারেননি। এ অবস্থায় তাদের মধ্য থেকেও আর কেউ বাংলাদেশের নাগরিক রয়েছেন কিনা, তাও বলা যাচ্ছে না। তবে তারা প্রত্যেককেই চিকিৎসায় দারুণ সাড়া দিচ্ছেন বলে তিনি জানান।

ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলােদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই অপ্রকৃতস্থ অবস্থায় রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে ঠিক একইভাবে উদ্ধার করা হয় অনেককে। তবে যতোদিন না পর্যন্ত তারা তাদের সঠিক নাম ঠিকানা এবং পরিচয় জানাতে পারবে, সেক্ষেত্রে তারা কোন দেশের নাগরিক কিংবা তাদের পরিচয়ই বা কী তা বুঝে ওঠা খুব মুশকিল।

সীমান্ত এলাকা অতিক্রম করে কিভাবেই বা তারা এ রাজ্যে প্রবেশ করলেন সে প্রশ্নের জবাবে সহকারী হাই কমিশনার বললেন, এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি তারা। সে কারণে তারা নিজেরা কিছুই জানাতে পারছেন না যে কিভাবে এপারে চলে এলেন। তবে কি কোনো পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা? সহকারি হাই কমিশনার এ বিষয়ে বলেন, এখনি এমনটা বলার কোনো সুযোগ নেই আমাদের হাতে।

তবে হারিয়ে যাওয়া নাগরিকদেরকে তাদের নিজ নিজ পরিবারের হাতে পৌঁছে দিতে পারায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। সে সময় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। পৃথকভাবে তিনি এরাজ্যের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..