1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

বিদায় ‘দুই নেত্রী’র যুগ : ৩৬ বছর পর নতুন সূর্যোদয়

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ওয়েব ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকাব্যিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত, মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাদ দিলে প্রায় ৩৪ বছর দেশ পরিচালনার দায়িত্ব ছিল দুই নেত্রীর কাঁধে। ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক মেরুকরণ নিশ্চিত করেছে যে, দীর্ঘ সাড়ে তিন দশক পর আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ এক নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

দীর্ঘ এক অধ্যায়ের প্রস্থান

১৯৯১ থেকে ২০২৪— এই দীর্ঘ সময়কে বলা হতো ‘দুই নেত্রীর শাসনের যুগ’। তবে, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান এই ধারাবাহিকতায় ছেদ টেনেছে। গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে দীর্ঘ ১৫ বছর শাসন করা দলটির প্রত্যাবর্তনের পথ আপাতত রুদ্ধ। অন্যদিকে, রাজনীতির প্রতিকূল পরিবেশ এবং বয়স বিবেচনায় আগামীতে শেখ হাসিনাকে ‘রাজনীতি’ ও ‘সরকারে’ দেখা যাওয়ার সম্ভাবনাও খুব কম।

সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছিলেন। এটাই তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন। ক্ষমতাচ্যুত হওয়াকে ‘এক অর্থে শেখ হাসিনা যুগের অবসান’ বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নায়ক এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে একটি বড় রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটেছে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন তার পুত্র তারেক রহমান।

তারেক রহমান বনাম জোটের লড়াই

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধান শক্তিগুলোর কোনোটিতেই এখন শীর্ষ পদে কোনো নারী নেতৃত্ব নেই। বিএনপির হাল ধরেছেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনিই যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, তা এখন সময়ের ব্যাপার মাত্র। এটি হবে তারেক রহমানের জন্য প্রথম নির্বাচন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোট এখন রাজপথের অন্যতম প্রধান শক্তি। এই জোট থেকে সরকারপ্রধানের পদে যাকে বেছে নেওয়া হোক না কেন, তিনি একজন পুরুষই হবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

৩৬ বছর পর নতুন ইতিহাস

১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরশাদ আমলের কাজী জাফর আহমদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী (১৯৮৯-১৯৯০)। এরপর দীর্ঘ ৩৬ বছর পর (জাতীয় নির্বাচনের হিসেবে) কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য ঘটনা।

স্মৃতিতে নারী নেতৃত্বের যুগ

স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম নির্বাচনে প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতি আবর্তিত হয় দুই নেত্রীকে কেন্দ্র করে।

১৯৯১ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১ সালেও প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন এবং পরে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চার মেয়াদে ক্ষমতায় থেকে দেশের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

যদিও বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত। দশম জাতীয় সংসদকে বলা হয় ‘বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন’, একাদশ জাতীয় সংসদকে ‘রাতের ভোটের নির্বাচন’; সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ভোটের নির্বাচন’ বলে আখ্যা দেওয়া হচ্ছে।

তাজউদ্দীন থেকে হাসিনা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন তাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন বাংলাদেশেরর স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। সর্বশেষ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রীদের তালিকা নিচে দেওয়া হলো —

• তাজউদ্দীন আহমদ : ১১ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত।
• শেখ মুজিবুর রহমান : ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫ সাল পর্যন্ত।
• মুহাম্মদ মনসুর আলী : ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ সাল পর্যন্ত।
• শাহ আজিজুর রহমান : ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত।
• আতাউর রহমান খান : ১৯৮৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত।
• মিজানুর রহমান চৌধুরী : (১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত।
• মওদুদ আহমদ : ১৯৮৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।
• কাজী জাফর আহমদ : ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
• বেগম খালেদা জিয়া : ১৯৯১-১৯৯৬, ১৯৯৬ (স্বল্প সময়ের জন্য) এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত।
• শেখ হাসিনা : ১৯৯৬–২০০১, ২০০৯–২০২৪ সাল পর্যন্ত।

বিশ্লেষকের অভিমত

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরশাদ সরকারের শাসনামলে ১৯৮৯-১৯৯০ সালে বাংলাদেশের অষ্টম ও সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কাজী জাফর আহমেদ।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ‘গত তিন দশকে বাংলাদেশে নারী নেতৃত্ব যে শক্ত ভিত্তি পেয়েছিল, তা এখন প্রাকৃতিক এবং রাজনৈতিক কারণেই পরিবর্তনের মুখে। শেখ হাসিনার অনুপস্থিতি এবং খালেদা জিয়ার মৃত্যু— এই দুই বাস্তবতায় ক্ষমতার কেন্দ্রে পুরুষ নেতৃত্বের অভিষেক এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..