1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু রোববার খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত

টটেনহামের সঙ্গে ড্র করে অস্বস্তিতে লিভারপুল

  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২

স্পোর্টস ডেস্ক: লিভারপুল সমর্থকদের আজ একটাই চাওয়া, ম্যানচেস্টার সিটিকে যেন কোনভাবে রুখে দেয় নিউক্যাসল ইউনাইটেড। অ্যানফিল্ডে শনিবার রাতে টটেনহামের বিপক্ষে পয়েন্ট খুইয়ে যে বেশ বিপাকেই পড়ে গিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ঘরের মাঠে উত্তর লন্ডনের দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের কোয়াড্রুপল স্বপ্নে বড়সড় ধাক্কা খেয়েছে লিভারপুল। এখন পেপ গার্দিওলার দল পয়েন্ট খোয়ালেই আবার স্বস্তি ফিরবে অ্যানফিল্ডে।

প্রিমিয়ার লিগ শিরোপার জন্য সেয়ানে সেয়ানে লড়ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এখন থেকে লিগের শেষতক প্রতিটি ম্যাচের গুরুত্বই ফাইনালের সমান। এমন যখন সমীকরণ, তখন ঘরের মাঠে দুই পয়েন্ট খোয়া গিয়েছে দলটির। টটেনহামের সঙ্গে ড্র করে সাময়িকভাবে লিগের শীর্ষে উঠেছে লিভারপুল, তবে রোববার রাতে নিউক্যাসলের সঙ্গে অন্তত ড্র করলেই আবারও লিভারপুলকে টপকে শীর্ষস্থান দখল করবে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লপ টটেনহামের খেলার ধরন সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন, ম্যাচে শুরু থেকে সেটাই হয়েছে। ক্লপ বলেছিলেন, আন্তোনিও কন্তের টটেনহাম বল দখলে রাখাটাকে গুরুত্ব দেয় না, তারা আঁটসাঁট রক্ষণ দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করে। আর সুযোগ পেলেই প্রতি আক্রমণে ওঠে, প্রতি আক্রমণে পারদর্শী পৃথিবীর সেরা কয়েকজন খেলোয়াড় আছে কন্তের হাতে।

ক্লপের সেই কথাগুলো পইপই মিলে গেছে। ম্যাচের শুরু থেকে বলের সিংহভাগ দখলে নিয়ে খেলতে থাকে স্বাগতিক লিভারপুল। তবে টটেনহামের আঁটসাঁট রক্ষণকে বড় কোন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। ম্যাচে লিভারপুল প্রথম ভালো সুযোগ পায় ৩৯ মিনিটে, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডের কর্নারে ফ্রি হেডার পান ভার্জিল ফন ডাইক, তবে ক্রসবারে লেগে বল চলে যায় বাইলাইনের ওপারে।

প্রথমার্ধে রক্ষণে বেশি মনোযোগ দেওয়া টটেনহাম দ্বিতীয়ার্ধে কিছুটা খোলসমুক্ত হয়ে খেলার চেষ্টা করে, যার ফলও পেয়ে যায় হাতেনাতে। দ্বিতীয়ার্ধের মিনিট দশেক পেরুতেই দারুণ এক প্রতি আক্রমণ থেকে বক্সের বাঁ প্রান্তে বল পান রায়ান সেসেনয়োন, সেখান থেকে আড়াআড়ি পাস দেন গোলমুখে থাকা সনকে, ট্যাপ-ইনের মাধ্যমে বল জালে জড়িয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে এক মৌসুমে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন সাউথ কোরিয়ান।

গোল হজম করে আক্রমণের ধার বাড়ায় লিভারপুল, তবে এরপরও টটেনহামের ইস্পাত দৃঢ় রক্ষণকে ভাঙতে পারছিল না তারা। তবে ৭৪ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের নায়ক লুইস দিয়াজ আরও একবার লিভারপুলের ত্রাতা হিসেবে অবতীর্ণ হন। ২৫ গজ দূর থেকে তার জোরালো শট টটেনহামের রদ্রিগো বেনতানকুরের গায়ে লেগে জালে ঢুকে যায়।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে অ্যানফিল্ড থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল টটেনহাম। তবে লিভারপুল বক্সের মাঝে টটেনহাম মিডফিল্ডার হয়বিয়েরের ভুল পাসে নষ্ট হয় সে সুযোগ।

প্রিমিয়ার লিগ টেবিলে আপাতত গোল ব্যবধানে শীর্ষে রয়েছে লিভারপুল। ৩৫ ম্যাচ খেলে দলটির পয়েন্ট এখন ৮৩। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, তবে তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে। রোববার রাতে সেই ম্যাচটি জিতে লিভারপুলকে পেছনে ঠেলে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে তাদের সামনে।

এই ড্রয়ে লিভারপুলের লিগ শিরোপা ভাগ্য আপাতত ম্যান সিটির হাতে চলে গিয়েছে। সিটি সামনের ম্যাচগুলোতে পয়েন্ট হারালেই কেবল পুনরায় শিরোপা নিয়ে ভাবতে পারবে দলটি।

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..