ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, আকাশ আংশিক মেঘলা

ওয়েব ডেস্ক: ডিসেম্বরের প্রথম সকালেই ঢাকায় হালকা শীতের আমেজ অনুভব হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে সারাদিন আকাশও আংশিক মেঘলা থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত ৬ ঘণ্টার (সকাল ৭টা থেকে) পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং মঙ্গলবার (২ ডিসেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *