1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

আমাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল : পেজেশকিয়ান

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসে সংঘাত চলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পেজেশকিয়ান নিজে।

গতকাল রোববার বিখ্যাত মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে কার্লসনের এক প্রশ্নের উত্তরে পেজেশকিয়ান বলেন, “হ্যাঁ, তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং চেষ্টাও করেছিল; কিন্তু ব্যর্থ হয়েছে।”

“সংঘাত শুরুর কয়েক দিন পর তেহরানে আমি একটি জরুরি বৈঠকে বসেছিলাম এবং যে এলাকায় আমি ছিলাম….হঠাৎ পুরো এলাকাজুড়ে বোমাবর্ষণ শুরু হয়। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলি বাহিনী এ হমলা চালিয়েছিল।”

ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট স্থাপনা ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে গত ১৩ জুন থেকে থেকে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। অভিযান শুরুর কিছু সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছে। তাই তেহরানকে এই প্রকল্প থেকে বিরত রাখতে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ২৫ জুন যুদ্ধবিরতি হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ছিল ফার্দো, ইসফাহান ও নানতাজ শহরে। ১২ দিনের এই সংঘাতে তিন শহরের স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, নিহত হন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন প্রথম সারির সেনা কমান্ডার এবং অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী।

ইসরায়েল হামলা চালানোর আগে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চলছিল তেহরানের। সংঘাতের সময় তা বন্ধ হয়ে যায় এবং এখনও তা শুরু হয়নি।

টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ওয়াশিংটন যদি আগ্রহী হয়—  তাহলে ফের সংলাপ শুরু করতে আপত্তি নেই তেহরানের। তবে এক্ষেত্রে যে তেহরান আস্থার সংকটে ভুগছে— তা ও উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট।

“আমাদের ফের আলোচনায় যেতে আপত্তি নেই; কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা আছে। আমরা কীভাবে যুক্তরাষ্ট্রকে ফের বিশ্বাস করব? মনে করুন, আমরা আলোচনায় প্রবেশ করলাম— কিন্তু তখন যে ইসরায়েলি বাহিনী ফের হামলা চালাবে না— এমন কোনো নিশ্চয়তা কি আছে?” সাক্ষাৎকারে বলেন পেজেশকিয়ান।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..