1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতির দাবি ফরিদা আখতারের

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ওয়েব ডেস্ক: প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে একটি জাতীয় নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, দেশের খামারিরা গরু পালনে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি গবাদিপশুর খাদ্যের মূল্যও বাড়ছে, যা খামারিদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় খামারিদের টিকিয়ে রাখতে দুধের ন্যায্য মূল্য নির্ধারণ ও খরচ কমানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

শনিবার (৫ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) পোতাজিয়া ডেইরি পিজিতে ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য ব্যয়ের চাপ কমাতে গবাদিপশুর খাদ্যে ঘাসভিত্তিক চাষে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, খামারিরা যদি ঘাসের চাষ বাড়ান, তবে গবাদিপশুর খাদ্য খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, দুধের উৎপাদন ও বিপণনের সুবিধার্থে সিরাজগঞ্জে একটি চিলিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দুধ সহজে সংরক্ষণ ও বিপণন সম্ভব হবে, যা খামারিদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে।

উপদেষ্টা আরও বলেন, সিরাজগঞ্জেও গরুর খুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু হয়েছে। এতে করে খামারিরা এই রোগজনিত ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং তাদের উৎপাদনও বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ এবং এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ ও ফারজানা মিমি।

সভায় প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও খামারিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..