নিশা হাসান সুমন: বিএনপি যুক্তরাজ্য শাখা -এর সম্মানিত সদস্য সচিব অঞ্জনা আলম দল, দেশ ও আদর্শের প্রতি অবিচল এক নির্ভরযোগ্য নাম। প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, ত্যাগ, শ্রম ও আন্তরিকতার সাথেসাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, যা তাঁর নেতৃত্বের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দৃঢ় আদর্শিক অবস্থানেরএক উজ্জ্বল প্রতিফলন।
সংরক্ষিত নারী আসনে প্রবাসী কোটায় তাঁর মত যোগ্য, অভিজ্ঞ, পরিশ্রমী ও নিবেদিত নেত্রীকে মূল্যায়ন করা হলে তা হবে প্রবাসী নারী নেতৃত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের এক গৌরবময় দৃষ্টান্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অঞ্জনা আলমের মেধা, সততা, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেম জাতীয় রাজনীতিতে ইতিবাচক অবদান রাখবে এবংনারী নেতৃত্বের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও গতিশীল করে তুলবে। যোগ্যতার স্বীকৃতি, ত্যাগের মর্যাদাএবং নিষ্ঠার মূল্যায়নের আশায় সংরক্ষিত নারী আসনে অঞ্জনা আলমের মনোনয়ন সময়ের দাবি ও ন্যায়সঙ্গত প্রত্যাশা। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তার মাধ্যমে নিজেকে একজন সচেতন, প্রবাসে থেকেও দায়িত্বশীল ও দৃঢ়চেতা নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সংরক্ষিত নারী আসনে অঞ্জনা আলমের মতো একজন সাহসী ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারীকে জাতীয় সংসদে পাঠানো হলে নারীর অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আরও জোরালোভাবে উপস্থাপিত হবে।
এটি কোনো আবেগী দাবি নয়,। সংরক্ষিত নারী আসনের মাধ্যমে এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে দেখতে চায় সাধারণ মানুষ, যিনি শুধু প্রতিনিধিত্বই করবেন না, বরং জনগণের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন।