1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

স্পট মার্কেট থেকে চার মাসে ২০ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ওয়েব ডেস্ক: গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য পেট্রোবাংলার সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা ২৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’-এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এ অনুমোদনের ফলে চলতি বছরের চার মাসে ২০ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। এমএসপিএ সই করা ২৩টি প্রতিষ্ঠান মাধ্যমে স্পট মার্কেট থেকে পেট্রোবাংলার এই এলএনজি আমদানি করবে।

এর মধ্যে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ৬ কার্গো এলএনজি আমদানি করা হবে। এ ছাড়া অক্টোবরে ৫ কার্গো, নভেম্বরে ৫ কার্গো এবং বছরের শেষ মাস ডিসেম্বরে ৪ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমএসপিএ সই করা ২৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’-এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্রয় কমিটির দ্বিতীয় বৈঠক।

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, কোনো কিছু পারচেজ করার আগে নীতিগত অনুমোদন আসে। নীতিগত অনুমোদন না থাকলে পারচেজ কমিটি (ক্রয় কমিটি) অনুমোদন দিতে পারে না।

তিনি বলেন, এমএসপিএ সই করা যে ২৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’-এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রতিষ্ঠানগুলো ভালো। আমরা সন্তুষ্ট হয়েছি।

এদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষে থেকে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিসট্রিবিউশন লিমিটেড থেকে ২০২৪-২৫ অর্থবছরে ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন চাওয়া হয়। সেটিও অনুমোদন দিয়েছে কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিটুজি ভিত্তিতে পেট্রোবাংলার সঙ্গে সই করা চুক্তির আওতায় কাতারের রাস লাফ্ফান লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (কাতার গ্যাস) থেকে ১৫ বছর মেয়াদে বর্তমানে ২.৫ এমটিপিএ এলএনজি এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল (ওকিউটি) থেকে ১০ বছর মেয়াদে বর্তমানে ১.০ এমটিপিএ এলএনজি আমদানি করা হচ্ছে। এছাড়াও গ্যাসের চাহিদার ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হয়।

স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর আওতায় প্রক্রিয়াকরণের জন্য সরকার ২০১৬ সালের ১০ নভেম্বর নীতিগত অনুমোদন দেয়। এ আইনের আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সরবরাহকারীর তালিকা প্রস্তুতের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করে ২০১৭ সালের ৮ জুন জাতীয় পত্রিকায়, সিপিটিইউ, পেট্রোবাংলা ও আরপিজিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্ধারিত সময়ে দাখিল করা আবেদনের মধ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি প্রতিষ্ঠান এসএসপিএ অনুস্বাক্ষর করে। পরবর্তীতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনে পেট্রোবাংলার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ১৪টি প্রতিষ্ঠান এমএসপিএ স্বাক্ষর করে।

পরবর্তীতে অধিকতর প্রতিযোগিতার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমএসপিএ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৩টিতে উন্নীত করা হয়। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত স্পট মার্কেট থেকে ৭৪ কার্গো এলএনজি আমদানির জন্য সর্বমোট ৯৭ বার (রি-টেন্ডারসহ) দর প্রস্তাব আহ্বান করা হলে এর বিপরীতে ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময়ে ১২টি প্রতিষ্ঠান দর প্রস্তাবে অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, সার, শিল্প খাতসহ বিভিন্ন খাতে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৩ হাজার ৮০০ এমএমসিএফ। দেশে গ্যাস সরবরাহের সর্বোচ্চ সক্ষমতা দৈনিক ৩ হাজার ১৫০ এমএমসিএফ, যা চাহিদার ৮২ শতাংশ। সরবরাহ করা গ্যাসের মধ্যে দেশীয় উৎপাদন দৈনিক ২ হাজার ৫০ এমএমসিএফ এবং অবশিষ্ট ১ হাজার ১০০ এমএমসিএফ গ্যাস এলএনজি আকারে আমদানি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..