1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

১০ দূতাবাসের ৩৮ জনের ‘দুর্নীতি’ নাকি অডিট অবজেকশন, দেখে ব্যবস্থা

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ওয়েব ডেস্ক: ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০টি দেশের বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন, তা নিশ্চিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অডিট অবজেকশনকে অনেক সময় দুর্নীতি হিসেবে দেখা হয়। সেগুলো দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কি না সেটি দেখতে হবে। অভিযোগের ধরন দেখে আমার মনে হচ্ছে এগুলোর অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস নয়।

অভিযোগের প্রক্রিয়া যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, অডিট অবজেকশন অফিসার বিষয়টা দেখবে। যদি কোনো কিছু থেকে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর হয়ত কিছু টাকা কেটে রাখা হবে। কিছু একটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে আমি মনে করছি। তবে, আমি নিশ্চিত করে কিছু বলব না, যতক্ষণ পর্যন্ত প্রতিটি কেইস আমি বিস্তারিত না দেখব। মহাপরিচালক প্রশাসন এবং পররাষ্ট্রসচিব দেখার পর সেটি আমি পরীক্ষা করব।

দুদককে সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই না দুর্নীতি হোক। কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে, সেটি আমরা অবশ্যই করব। দেখতে হবে যে প্রকৃত অর্থে দুর্নীতি হয়েছে কি না।

অনেকে মনে করছেন কেউ হয়ত অতি উৎসাহী হয়ে অভিযোগ করে থাকতে পারেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, এটা হতে পারে। সবসময় এ রকমই হয়। এটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই বলে আমার মনে হয়।

মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড ও ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত, চ্যান্সারি প্রধান বা প্রধান কনস্যুলার কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।

এসব কর্মকর্তার বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দুদককে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতদের দেশে ফেরা এবং সেসব মিশনে নতুন দূত নিয়োগের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে সেটি শেষ হয়ে যাবে। চলে আসবে সবাই। রিপ্লেসমেন্টে একটু সময় লাগবে। হুট করে তো হবে না, এটা ভেবে-চিন্তে দিতে হবে। উপযুক্ত লোক লাগবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..