1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ওয়েব ডেস্ক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের পর বাণিজ্যকে উদার করার ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি সক্ষমতা বাড়াতে না পারে, তাহলে সেটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এই উদার বাণিজ্য থেকে দেশের ভোক্তারা সুবিধাভোগী হবেন। জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে ইপিএ চুক্তি সই নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ইপিএ সইয়ে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখে পড়বে, তা থেকে সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা যে ১ হাজার ৭০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছি, এটার আমাদের রাজস্বের পরিমাণ ২০ কোটি টাকার নিচে প্রতি বছরে।’

এ সময়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এরইমধ্যে শূন্য শুল্ক আছে অনেক পণ্যে। যেমন খাদ্য পণ্য বা তুলা ও সুতা। মেশিনারিজে আছে এক শতাংশ। এই দুটো মিলিয়ে আমরা এক হাজার ৩৯টা দিয়েছি। কাজেই আমরা ইমিডিয়েটলি তেমন কোনো রাজস্ব হারাচ্ছি না।

উপদেষ্টা বলেন, ‘আমরা বাকি যে ট্যারিফ লাইনে তাদেরকে অফার করেছি, ১৮ বছর পর্যন্ত সময়ে যেতে হবে। আপনি জানেন যে, আমরা যখন এলডিসি থেকে উত্তরণ করবো, আমাদেরকে ডব্লিউটিওর ফ্রেমওয়ার্কে আমাদের বাণিজ্যকে উদার করতে হবে। সো, এই বাণিজ্য উদার করার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা যদি সক্ষমতা বৃদ্ধি করতে না পারে, তাহলে অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি হবে। সেটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব… এই যে ১৮ বছর যাবত তারা যে সময় পাবেন, সেখানে তাদের সক্ষমতা তৈরি করার একটা সুযোগ তৈরি হবে। সর্বোপরি ভোক্তা উপকৃত হবে। এই উদার বাণিজ্যের মাধ্যমে আপনি একজন ভোক্তা হিসেবে এর বেনিফিট পাবেন।’

তিনি বলেন, জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে। দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর হবে। আমাদের বিনিয়োগ হবে। এর বিনিময়ে আমরা আশা করি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে।

উপদেষ্টা আরও বলেন, ওরা আমাদের কতগুলো… যেমন নার্সিং সেক্টরে আমাদের জনবল নেবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবে নেবে, কেয়ারগিভার হিসেবে লোক নেবে, ডমেস্টিক কেয়ারগিভার হিসেবে নেবে। এছাড়া আপনার আরও অন্যান্য যেগুলো স্কিল প্রফেশনালস, তারা যেতে পারবে। এমনকি ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত যেতে পারবে। সো আমাদের যে ৯২টা সেক্টর আমরা ওপেন করে দিয়েছি এবং ওরা আমাদের ১২০টা ওপেন করে দিয়েছে, সেখানে আমাদের ম্যানপাওয়ার যাবে এবং তারা আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট বাড়াবে এই সব সার্ভিসে, সেখানেও আমাদের লোকদের চাকরির সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..