বগুড়া প্রতিনিধি: বগুড়ার মহিষাবান এলাকার একজন কলা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় এবং পরবর্তীতে তার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে পাভেল মৃধা নামে একজন সন্ত্রাসী গ্রেফতার।
মামলা সূত্রে জানা যায়, বগুড়ার মহিষাবান ফকিরপাড়ার ভুট্টা আকন্দ(৫২) নামের একজন কলা ব্যবসায়ী গত ৬ই ফেব্রুয়ারী রাত্রি ৮ টার পরে প্রতিদিনের ন্যায় কলা বিক্রি করে ভ্যান গ্যারেজে রেখে বাড়ীতে ফেরার সময় কমিউনিটি ক্লিনিক এর সামনে পৌছামাত্র আসামী পাভেল মৃধা তার পথরোধ করে তার গলায় রাম দা ধরে মৃত্যু ভয় দেখে তার নিকটে থাকা কলা বিক্রয়ের ১০,০০০/-(দশ হাজার) টাকা ছিনিয়ে এবং হুমকি দেয় যে, উক্ত ঘটনা আমি প্রকাশ করিলে আসামী তাকে হত্যা করে লাশ গুম করিবে। পরবর্তীতে ভুট্টা আকন্দ উক্ত ঘটনার বিষয়ে গ্রামে বলাবলি করলে আসামী তার প্রতি ক্ষিপ্ত হয়ে হয় তাকে খুন জখম করার জন্য সুযোগ খুজিতে থাকে। পরবর্তীতে ১০ ই ফেব্রুয়ারি অনুমান সকাল ১০.০০ ঘটিকায় ভুট্টা আকন্দ কলা বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ী হইতে বের হলে বাঘোপাড়া মোফাজ্জল হোসেনের চায়ের দোকানের সামনে আসলে আসামী তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার হাতে থাকা ধারালো রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে স্বজোরে আঘাত করে এবং প্রাণনাশের উদ্দেশ্যে গুরুতর জখম করে। সেসময় ব্যবসায়ী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়া পড়িলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময় আসামি পাভেল মৃধা পলায়ন করে। এ ঘটনার প্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারি বাদী সদর থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা যায়, আসামী মোঃ পাভেল মৃধা, পিতা-মোঃ আব্দুস ছামাদ মহুরী, সাং-মহিষবাথান মৃর্ধাপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া একজন চিহ্নিত সন্ত্রাসী।
মামলার তদন্তকারীর কর্মকর্তা মেহেদী হাসান জানান, আজ ২৫শে ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় আসামী পাভেল মৃধাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।