Tag: ওয়ার্ল্ডোমিটার

  • করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় কোটির কাছাকাছি

    করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় কোটির কাছাকাছি

    দৈনিক প্রত্যয় ডেস্কঃ চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিন অজানা এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। আক্রান্তের তালিকাও লম্বা হচ্ছে দিনকে দিন।করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় কোটির কাছাকাছি।

    আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ১১ হাজার ১৯৭ জন।

    করোনা ভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এই তথ্য জানা গেছে।

    ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে ভাইরাসটি। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। আক্রান্ত্র সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ০৪ হাজার ৫৮৮ জন।

    আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ১৪৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৯৯৪ জন।

    আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ১৭০ জন।

    আক্রান্তের দিক দিয়ে পঞ্চম  অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৮০ জন।

    ডিপিআর/ জাহিরুল মিলন

  • বিশ্বে করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়ালো

    বিশ্বে করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়ালো

    দৈনিক প্রত্যয় ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। রোববার একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় ২ লাখ মানুষ। ফলে কোভিড-১৯য়ে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে।

    ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রোববার গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। করোনা মহামারির প্রাদুর্ভাবের পর বিশ্বে এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। ফলে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ৪৬ হাজার ৬৭।

    রোববার একদিনে আক্রান্তের শীর্ষে ব্রাজিল; ৫৪ হাজার ৭৭১। এরপর নতুন আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র (৩৬ হাজার ৬১৭) ও ভারতে (১৫ হাজার ৪০০)।

    বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ভাইরাসটির বিস্তার বৃদ্ধির বেশির পাশাপাশি পরীক্ষার হার বাড়ানোও এর কারণ।

    করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ২৩ লাখ ৫৬ হাজার ৬৫৭ জন আক্রান্ত।

    এরপর শীর্ষ পাঁচে থাকা দেশগুলো হচ্ছে যথাক্রমে ব্রাজিল (আক্রান্ত ১০ লাখ ৮৬ হাজার ৯৯০), রাশিয়া (আক্রান্ত ৫ লাখ ৮৪ হাজার ৬৮০ ), ভারত (আক্রান্ত ৪ লাখ ২৬ হাজার ৯১০ ) ও যুক্তরাজ্য (আক্রান্ত ৩ লাখ ৪ হাজার ৩৩১)।

    সূত্র: ওয়ার্ল্ডোমিটার

    ডিপিআর/ জাহিরুল মিলন