Tag: করোনা মহামারি

  • করোনা মহামারি একবারই, প্রতি বছর আসবে না : ডব্লিউএইচও

    করোনা মহামারি একবারই, প্রতি বছর আসবে না : ডব্লিউএইচও

    প্রত্যয় ডেস্ক: গত কয়েক মাসে নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। দেখতে দেখতে এটি ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি দেশে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১ কোটি ৬৬ লাখ, এরই মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে এ মরণব্যাধি। তবে ক্রমে ভয়াবহ হয়ে উঠলেও এ ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না। মঙ্গলবার আশাবাদী হয়ে ওঠার মতো এ খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে। সংক্রমণের বিষয়ে তিনি বলেন, এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।

    এসময় পৃথিবীর উত্তরাঞ্চলীয় দেশগুলোতে সংক্রমণ কমায় আত্মতুষ্টিতে ভোগার বিষয়ে সবাইকে সতর্ক এবং গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

  • করোনা মহামারির মধ্যেই ট্রাম্পের নির্বাচনি জনসভা শুরু

    করোনা মহামারির মধ্যেই ট্রাম্পের নির্বাচনি জনসভা শুরু

    প্রত্যয় নিউজ ডেস্ক: বছরের শেষে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য করোনাভাইরাস মহামারির মধ্যে শনিবার নিজের প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্চ মাসে দেশটিতে লকডাউন শুরুর পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখলেন ট্রাম্প।

    উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, ‘বাইরে অনেক খারাপ মানুষ ছিল, তারা খুবই খারাপ কাজ করছিল- তবে তিনি এর বিস্তারিত জানাননি। করোনাভাইরাসের জন্য দেওয়া সতর্কতার মধ্যেই জনসভায় উপস্থিত হওয়া সমর্থকদের তিনি ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ মানুষের সংখ্যা অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি।

    ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘কট্টর বামদের অসহায় পুতুল’। একই সঙ্গে সঙ্গে তিনি বলেন, দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভে বামপন্থিরাই মূর্তি অপসারণের কাজ করেছে।

    চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছিলেন, টুলসার ব্যাংক অব ওকলাহোমা সেন্টারের ওই অনুষ্ঠানটিতে অংশ নিতে প্রায় ১০ লাখ লোক টিকেট চেয়ে অনুরোধ জানিয়েছে। কিন্তু অনুষ্ঠান শুরুর পর দেখা যায় ১৯ হাজার আসনের ওই সেন্টারটি পুরো ভরেনি এবং জনসভায় আসা সমর্থক যারা ভেতরে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষমাণ, তাদের জন্য আলাদা ভাষণ দেওয়ার ট্রাম্পের পরিকল্পনাও বাতিল করা হয়েছে।

    অনুষ্ঠানের কারণে করোনা রোগের বিস্তার আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হয়েছে। র‌্যালির মাত্র কয়েক ঘণ্টা আগে নির্বাচনি প্রচারণা দল জানিয়েছে তাদের ছয়জন কর্মী যারা এই জনসভা আয়োজন করছিল তারা করোনা পজিটিভ বলে শনাক্ত হন।

    ট্রাম্পের এই জনসভা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবচেয়ে বড় ইন-হাউস জনসমাগমের একটি। অনুষ্ঠানে আসা সমর্থকদের কোনো ধরনের অসুস্থতার জন্য নির্বাচনি প্রচারণা দল দায়ী থাকবে নাÑ মর্মে এক ফর্মে স্বাক্ষর করেই জনসভায় যোগ দেন অংশগ্রহণকারীরা। জনসভা সামাজিক দূরত্ব মেনে করতে হবে, এমন একটি আর্জি শুক্রবার ওকলাহোমার সুপ্রিমকোর্ট খারিজ করে দেন। কিন্তু ট্রাম্পের ক্যাম্পেইন দল প্রত্যেক ব্যক্তির শরীরের তাপমাত্রা মেপে ভেতরে ঢুকতে দেওয়া এবং প্রত্যেককে মাস্ক দেওয়ার কথা বলেছিল।