Tag: কাহালু

  • কাহালু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কাহালু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এস এম সালমান হৃদয়, ভ্রাম্যমান প্রতিনিধি( বগুড়া):

    দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহা উদ্দিন নাসিম এর রোগমুক্তি কামনা করে ২২ই জুন মঙ্গলবার বাদ আসর কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অঘোড় মালঞ্চা বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু , মালঞ্চা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন সাধারণ সম্পাদক শাহিন আলম , যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, স্বেচ্ছাসেবক লীগের জোবায়ের হোসেন,মতিউর রহমান, ছাত্রলীগের নেতা জিয়াউল হক,জাহিদ হাসান সহ স্থানীয় মুসল্লীগণ।

  • কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৪ এর ইফতার ও দোয়া মাহফিল

    কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৪ এর ইফতার ও দোয়া মাহফিল

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

    পবিত্র রমজান মাসের শেষের দিকে ২৯ রমজানে সকল সহপাঠীদের একত্র করে কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ এসএসসি ব্যাচের উদ্যোগে উক্ত স্কুল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    বুধবার (১২মে) বিকেল থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি । সবাই ইফতারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তবে অনেকেই কর্ম ব্যস্ততার কারনে ঢাকা বা কাহালুর বাহিরে থাকায় উপস্থিত থাকতে পারে নি।

    উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী উচ্ছ্বাস, সজীব, স্বাধীন, আতিকুল, নাজিউর, নাহিদ, সাকিল, জাহিদ, ফারুক, সুজাউল, সৈকত, রাজু, শান্ত, দিপু, রব্বানি সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।

    ইফতারের পূর্বে দেশ ও বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

    এছাড়াও ইফতার শেষে উপস্থিত সকল সহপাঠীদের সাথে আগামী বছর আরো বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে মতবিনিময় করা হয়। এতে সবাই একমত পোষণ করে।

  • প্রত্যয়ে প্রকাশিত সংবাদের পর অসুস্থ ভল্টু পাগলের পাশে কাহালুর উত্তরসূরী গ্রুপ

    প্রত্যয়ে প্রকাশিত সংবাদের পর অসুস্থ ভল্টু পাগলের পাশে কাহালুর উত্তরসূরী গ্রুপ

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

    গত (২মে) রবিবার দৈনিক প্রত্যয়ে অসুস্থ মানসিক প্রতিবন্ধী মোঃ সাইফুল ইসলাম ভল্টু কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যা দেখে বুধবার (১২মে) তার বাড়িতে ঈদের উপহার নিয়ে যায় কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রুপের পক্ষ থেকে গ্রুপের (এডমিন) সাধারণ সম্পাদক, সুজন আহমেদ ও হাসান আলী।

    তারা বুধবার বিকেল ৪ টায় তার নিজ বাসভবন পরিদর্শন করেন ও তার হাতে ঈদ উপহার তুলে দেন। সেই সাথে তারা তার বাসভবনের করুন অবস্থা দেখে বলেন আমরা আপনার অবস্থার কথা সমাজের বিভিন্ন উচ্চ শ্রেণির মানুষের কাছে তুলে ধরবো যাতে তারা আপনাকে সহযোগিতা করে।

    সংবাদ প্রকাশের পর এমন উপহার পেয়ে ভল্টু পাগলা বেশ খুশি৷ ভল্টুর শারিরীক অবস্থা আগের থেকে একটু ভালো বলে জানান তিনি। কিছু মানুষের সহযোগিতা পেয়ে তিনি ঔষধ নিয়মিত খাচ্ছেন বলে জানান। তবে তার বাসস্থানের অবস্থা খুব খারাপ কিছু দিন ধরে বৃষ্টি হওয়ার কারনে তার ঘরে থাকতে পারছেন না ৷ থাকতে হচ্ছে অন্যের ঘরের বারান্দায়। একই সাথে ঔষধের টাকা এবং ঘর মেরামতের টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছেন ভল্টু পাগলা। এই ঝর বৃষ্টির দিনে অনেক কষ্টেই যাচ্ছে তার দিনপথ।

  • কাহালুতে অভ্যন্তরীণ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

    কাহালুতে অভ্যন্তরীণ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

    মঙ্গলবার (১১মে) সকাল ৯ ঘটিকায় কাহালু খাদ্য গুদামে কাহালু উপজেলায় খাদ্য বিভাগের উদ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মাছুদুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্রী পরিতোষ কুমার কুন্ড।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হোসেন। সাংবাদিক বৃন্দ, কৃষক ও বিভিন্ন ব্যাক্তিবর্গ।

    কাহালু উপজেলা খাদ্য বিভাগ থেকে জানা যায়, সরকারের নির্ধারিত মূল্যে কাহালুতে প্রথম ধাপে ২৫৩৯ মেঃ টন ধান, এবং ২৯৭২মেঃ টন চাল ক্রয় করা হবে।

  • কাহালু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

    কাহালু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

    শুক্রবার (৭মে) বিকেল ৬ ঘটিকায় বগুড়ার কাহালু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে পৌর শহরের অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

    ইফতারি বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

    এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, কাহালু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস, ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম, নাজির আহম্মেদ, মতিউর রহমান, হুজাইফা আহম্মেদ, নাহিদ, জোবায়ের, ইমরান, নওশাদ সহ ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ।

    বাড়ি ফেরার পূর্ব মুহূর্তে ছাত্রলীগের পক্ষ থেকে ইফতারি পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

  • কাহালুতে চোরাই ট্রান্সফরমার কয়েল ও সিএনজিসহ ৫ জন আটক

    কাহালুতে চোরাই ট্রান্সফরমার কয়েল ও সিএনজিসহ ৫ জন আটক

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

    ৭ মে সকালে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম সুখানগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এস আই আবু শাহীন কাদিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমার এর ১২ টি তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত সিএনজি ও সরঞ্জামাদিসহ ৫ জন আন্ত: জেলা সক্রিয় চোরকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামীরা হল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কৈগাড়ী গ্রামের মৃত আ: সামাদের পুত্র জুয়েল (৩৪), একই গ্রামের খয়বরের পুত্র আজিজার রহমান (৪৮), সাবানপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আছির উদ্দীন (৪৯), গুড়বিশা গ্রামের মৃত আবু সাঈদের পুত্র সাইদুর রহমান (৩২) এবং মাগুড়া গ্রামের মৃত মাজেদ আলী মুন্সীর পুত্র আ: রহিম (৩০)।

  • কাহালু উপজেলা মৎস্যজীবী লীগ নেতা জুয়েল এর উপর হামলার প্রতিবাদ

    কাহালু উপজেলা মৎস্যজীবী লীগ নেতা জুয়েল এর উপর হামলার প্রতিবাদ

    জাহিদ হাসান,কাহালু(বগুড়া)প্রতিনিধি :

    বগুড়ার কাহালু উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম জুয়েল এর উপর হামলার প্রতিবাদ সভা করেন কাহালু উপজেলা মৎস্যজীবী লীগ।

    গত ১৮ এপ্রিল তরমুজ ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে মৎস্যজীবী লীগ নেতা জুয়েল এর উপর যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে তাকে কেন্দ্র করে সোমবার (৩ মে) ইফতারের পূর্ব মুহুর্তে এক প্রতিবাদ সভা ও ইফতারের আয়োজন করা হয়।

    এ সভায় মৎস্যজীবী লীগ সহ আওয়ামী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব মুনসুর রহমান মুন্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মনিরুল ইসলাম মিলন, সদস্য সচিব, কাহালু উপজেলা মৎস্যজীবী লীগ।

    প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে জুয়েলের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা তাদের বক্তব্যে বলেন মামলা হওয়ার পরেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আটক করা হচ্ছে না। যদি আসামিদের দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে পরবর্তীতে রাজপথে তীব্র আন্দোলন করা হবে। তারা তাদের বক্তব্যে কাহালু থানার পুলিশ বাহিনীকে দ্রুত আসামি ধরার আহবান জানিয়েছে।

    উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জনাব পি এম বেলাল, ডা. আব্দুল হাকিম, আব্দুল হান্নান, সফিক রহমান, মেহেদী হাসান রাজীব, অঞ্জন কুমার, আরাফাত রহমান, শাহীন ফকির, সেলিম, সাইদুল, রাজন, রাগীব, রাবু, বায়েজিদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেসেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতি লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী।

    এদিকে মামলার আই ও কাহালু থানার এস আই খোকন চন্দ্র ভৌমিক জানান আসামিদের ধরার বেপারে আমি কোন অবহেলা করছি না৷ আমি প্রতিনিয়ত আসামিদের বাড়িতে যাই এবং কঠোর নজরদারি করি। তবে এখনো আসামি আটক না হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, আসামিরা ঘটনার পর থেকেই লাপাত্তা তাদের কাহালুতে দেখা যায় না, প্রাথমিক ভাবে ধারনা করছেন তারা অন্য কোনো জায়গায় আত্নগোপন করে আছে তবে কাহালুতে থাকলে এতোদিনে ধরা পরতো । কাহালুর বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ বাহিনী নজর রেখেছে তাদের দেখা মাত্রই গ্রেফতার করা হবে।

  • কাহালুতে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির আর্তনাদ, চায় চিকিৎসার জন্য আর্থিক সাহায্য

    কাহালুতে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির আর্তনাদ, চায় চিকিৎসার জন্য আর্থিক সাহায্য

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ 

    করোনায় যখন মানুষ কর্মহীন ঠিক ঐ সময়েই এক কর্মহীন মানসিক প্রতিবন্ধী মোঃ সাইফুল ইসলাম ভল্টু (৪৫), পিতা মৃত আছাদ আলী ফকির এর চিকিৎসার জন্য চায় আর্থিক সহযোগিতা।

    বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামের যাকে অনেকেই চেনেন ভল্টু পাগলা নামে। গত কয়েক দিন আগে তার পায়ে অসাবধানতার কারনে পুরোনো লোহা ফুটে, পরে তাতে ইনফেকশন হয়ে প্রচন্ড জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। এমতা অবস্থায় কাহালু উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও টাকার অভাবে ঔষধ কিনতে পারছেন না ভল্টু পাগলা। দিন দিন তার ক্ষত স্থানের অবস্থা খারাপের দিকে, জানা যায় সে ডায়াবেটিস রোগে আক্রান্ত যার ফলে ক্ষত সাড়তে সময় লাগছে। তবে সঠিক ভাবে চিকিৎসা এবং ঔষধ না খেতে পারলে পা হারানোর সম্ভাবনাও রয়েছে ।

    এদিকে চিকিৎসার জন্য অর্থনৈতিক ভাবে গ্রামের কতিপয় কিছু লোক সহযোগিতা করলেও তা যথেষ্ট নয়, সঠিক চিকিৎসার জন্য ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা নিলে সুস্থ হতে পারেন ভল্টু পাগলা তবে তা অনেক ব্যয় বহুল। তবে সবার পক্ষথেকে একটু আর্থিক সহযোগিতা পেলে সুস্থ হয়ে নতুন জীবন পেতে পারেন সাইফুল (ভল্টু)।

    এলাকাবাসী জানান, সে একজন মানসিক রোগী, সবাই তাকে ভল্টু পাগলা বলেই ডাকে। অন্যের বাড়ি বাড়ি সাহায্য সহযোগিতা এবং মাঝে মাঝে নিজেও অন্যের বাড়িতে কাজ করত বলে জানা যায়। তবে মানসিক রোগী হওয়ায় অন্য সবার মতো কাজ করতে না পারলেও তার পরিশ্রম অনুযায়ী টাকা পেতেন। জানা যায় সাইফুল মানসিক প্রতিবন্ধী হলেও তার নেই কোন প্রতিবন্ধী কার্ড।

    সাইফুল ইসলাম ভল্টু বলেন, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তবে তার পক্ষে এতো খরচ বহন করা সম্ভব নয়। তাই তিনি সকলের কাছে সহযোগিতা চান।

    তবে তার নিজের কোন ফোন না থাকায় তার বিকাশ নাম্বার পাওয়া যায় নি। তাই সংবাদ লেখকের বিকাশ নাম্বার দেওয়া হলো, বিশ্বস্ততা থাকলে মানবিক সেবাই এগিয়ে আসুনঃ ০১৭৭৯৯৪৯৩১৯ (বিকাশ)।

    তার বাসস্থান পরিদর্শন করে দেখা যায়, থাকার মতো একটি ঘর যেখানে শুয়ে থেকে দিনের সূর্য আর রাতে চাঁদের আলো দেখা যায় স্পষ্ট, আর একটু বৃষ্টি হলেই টিনের ভাঙা ছাউনি দিয়ে পানি পরে ঘরের মধ্যে। এমনকি ঘরের মাটির দেয়ালও ভেঙে যাবে যাবে ভাব। যেখানে একজন মানুষের পক্ষে বসবাস করা অত্যন্ত কষ্টকর ও বিপদজনক ।

    তাই সবার কাছে একটাই আবেদন সবাই নিজেদের অবস্থান থেকে এগিয়ে এসে এক অসুস্থ পাগলের চিকিৎসায় নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবেন।

  • কাহালুতে ১ কেজি গাঁজাসহ ১ ব্যবসায়ী আটক

    কাহালুতে ১ কেজি গাঁজাসহ ১ ব্যবসায়ী আটক

    জাহিদ হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

    কাহালুকে মাদক মুক্ত রাখতে চলছে মাদক বিরোধী অভিযান। যার ধারাবাহিকতায় শনিবার (১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার সিনিয়র এস আই আবু শাহীন কাদিরের নেতৃত্বে পুলিশ কাহালু থানা থেকে ২০০ গজ দূরে চারমাথা এলাকা হতে ১ কেজি গাঁজাসহ আজাহার (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।

    গাঁজা ব্যবসায়ী আজাহার কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের মৃত রমজান এর পুত্র বলে জানা যায়। তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন :শিবগঞ্জে কিচক উচ্চ বিদ্যালয়ে ৩৫ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ

  • কাহালুতে ৩৫ বোতল ফ্রেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

    কাহালুতে ৩৫ বোতল ফ্রেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

    জাহিদ হাসান, কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়ার কাহালুতে বারোমাইল হাইওয়ে রোড, যাত্রী ছাওনি থেকে ৩৫ বোতল ফ্রেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ সামাদ (৫৫), পিতা মৃত কায়েম উদ্দিন, সাং-তেজাপাড়া থানা-বদলগাছী, জেলা, বগুড়া আটক।

    কাহালু থানার এস আই নাজমুল হোসেন সকাল ১০ টায় তাকে আটক করেন এবং দুপুরে তাকে বিজ্ঞ আদালতে চালান করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার এস আই খোকন চন্দ্র ভৌমিক।