Tag: ছাত্রদল

  • ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস তানভীর

    ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস তানভীর

    ওয়েব ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ।

    বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাশে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

    সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, আন্দোলন চলাকালীন ১৫ জুলাই ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছে না তারা।

    অন্যান্য সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন –

    মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : আরিফুল ইসলাম
    বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : এহসানুল ইসলাম
    কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক : চেমন ফারিয়া ইসলাম মেঘলা
    আন্তর্জাতিক সম্পাদক : মো. মেহেদী হাসান
    সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : আবু হায়াত মো. জুলফিকার জিসান
    গবেষণা ও প্রকাশনা সম্পাদক : খালি (সানজিদা আহমেদ তন্বীর সম্মানে)
    ক্রীড়া সম্পাদক : চিম চিম্যা চাকমা
    ছাত্র পরিবহন সম্পাদক : মো. সাইফ উল্লাহ (সাইফ)
    সমাজসেবা সম্পাদক : সৈয়দ ইমাম হাসান অনিক
    ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক : মো. আরকানুল ইসলাম রূপক
    স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : আনোয়ার হোসাইন
    মানবাধিকার ও আইন সম্পাদক : মো. মেহেদী হাসান মুন্না

    সদস্য পদে নির্বাচন করবেন- মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

    এসময় সংবাদ সম্মেলনে আওয়ামী দোসর শিক্ষাথী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির।

  • মধ্যরাতে শিবির-ছাত্রদলের সংঘর্ষ

    মধ্যরাতে শিবির-ছাত্রদলের সংঘর্ষ

    ওয়েব ডেস্ক: চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

    এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকা। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টার দিকে শেষখবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উভয়পক্ষকে নির্বৃত্ত করার চেষ্টা করে যাচ্ছে।

    ঘটনার বিষয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দাবি, কয়েকদিন আগে যুবদলের কয়েকজন অনুসারী চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিবির নেতা আরিফসহ কয়েকজন তাদের ধরে পুলিশে দেয়। এ ঘটনার ক্ষোভে আরিফকে একা পেয়ে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় ছাত্রদল ও যুবদলের নেতারা। খবর পেয়ে তাকে ছাড়াতে যায় শিবিরের নেতারা।

    অন্যদিকে ছাত্রদলের নেতাদের দাবি, ছাত্রলীগের একজনকে পুলিশে দেওয়া হয়েছে। শিবিরের নেতারা তাকে ছাড়াতে যায়।

    চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি।
    চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, চকবাজারে ছাত্রদল-যুবদলের নেতৃত্বে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
    মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, আরিফুল ইসলাম নামে আমাদের একজনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিস্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।

    নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলমের কাছে জানতে চাইলে তিনি থানায় বৈঠকে রয়েছেন বলে জানান।

  • সারাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    সারাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    ওয়েব ডেস্ক: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা ও খুলনায় যুবদল নেতার হত্যাকাণ্ডসহ সকল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

    শনিবার (১২ জুলাই) বিকেল  সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর এলাকা থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্রদল জাবি শাখার সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

    সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরোন বলেন, “গতকাল আমরা যে নৃশংস হত্যাকাণ্ড দেখেছি, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা এরকম নৃশংস হত্যাকাণ্ড চাইনা। মিডফোর্ডের হত্যাকাণ্ড আমাদের হৃদয় যেমন ব্যথিত করেছে তেমনি খুলনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে, পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে সেটাতেও আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। আমরা পারভেজ হত্যাকাণ্ডে রাজপথে ছিলাম, সাম্য হত্যাকাণ্ডেও রাজপথে ছিলাম। ছাত্রদল সবসময় অন্যায়ের প্রতিবাদে রাজপথে থাকবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বস্ব ত্যাগ থাকবে।”

    সমাপনী বক্তব্যে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র-জনতার আশা, আকাঙ্ক্ষা ছিলো যে একটি পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু হবে। বাংলাদেশের রাজনীতিতে কোনো হানাহানি, খুনোখুনি থাকবে না। আমরা চেয়েছিলাম একটি সাম্য এবং ন্যায়বিচারের রাষ্ট্র। কিন্তু গণ-অভ্যুত্থানের এক বছর পরেও এসে দেখিছি বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে৷ এই সরকার যদি প্রথম দিন থেকে এসব হত্যাকাণ্ডের বিচার, মব কালচারের বিচার এবং গ্রেপ্তার করতো তাহলে সন্ত্রাসীরা এসব মব কালচারের মাধ্যমে বারবার হত্যাকাণ্ডের সাহস পেতো না। অতীতে যত হত্যাকাণ্ড হয়েছে সব কয়টির প্রতিবাদে ছাত্রদল যেভাবে রাজপথে ছিলো। আমরা মনে করি, শুধু একটি বিশেষ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের মব কালচার বা মিডিয়া ট্রায়াল উস্কে দেওয়া যাবে না।

  • তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আ:হ: কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

    তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আ:হ: কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

    রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।

    বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কলেজের নতুন আহবায়ক কমিটি বুধবার দুপুরে কলজে চত্বরে এই শুভেচ্ছা মিছিলের আয়োজনে করে। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

    সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিনের সঞ্চলনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহবায়কসামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্য উপস্থিত ছিলেন।

    সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের শুভ সূচনা হয়েছে। বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মতো ঘটনা ঘটেছে। আমরা ছাত্রদল সুস্থ ধারার ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পরিবেশ তৈরী করতে চাই। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুবাতাস বইছে।

  • বগুড়ায় শহীদ সিয়াম ও সেলিম রেজার পরিবারের পাশে ছাত্রদল

    বগুড়ায় শহীদ সিয়াম ও সেলিম রেজার পরিবারের পাশে ছাত্রদল

    বগুড়া প্রতিনিধি:

    বগুড়াসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

    এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার শহীদ সিয়াম ও সেলিম রেজার কবর জিয়ারত করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুনসহ আরো অনেকে।

    শহীদ সিয়াম বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় বসবাস করতেন। আর শহীদ সেলিম রেজা তেলিপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। তার দুজনই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

    ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুন বলেন, যাদের বুকের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি কখনোই আপনাদের ভুলবে না। ছাত্রদল সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকবো।

  • কাউনিয়া শহীদবাগ ছাত্রদলের কর্মি সভায় সদস্য ফরম বিতরন

    কাউনিয়া শহীদবাগ ছাত্রদলের কর্মি সভায় সদস্য ফরম বিতরন

    কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের সকল ইউনিটকে ঢেলে সাজানোর লক্ষ্য কাউনিয়া উপজেলা শাখার অধীনস্থ শহীদবাগ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নাজির আহম্মেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এরশাদের পরিচালনায় কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার(১৫ডিসেম্বর) বিকাল চারটায় গালস্ স্কুল হলরুমে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবলু খন্দকার সাবলু, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম,সদস্য রুবেল হোসাইন বাপ্পী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির পিয়াস, তরিকুল ইসলাম, মোসাব্বের আহমেদ কোয়েল, আলমগীর মির্জা, আপেল জাহাঙ্গীর প্রমুখ।

    প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মি সভায় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরন করা হয়েছে।

  • কাউনিয়া ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কাউনিয়া ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে(১৯শে নভেম্বর) বাদ মাগরিব কাউনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন কাজল মার্কেট মসজিদে কাউনিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম সজরুল, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলমগীর মির্জা,জেলা ছাত্রদলের সদস্য রুবেল হোসাইন বাপ্পী, যুবনেতা আব্দুস সাত্তার, সাদেকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, মোসাব্বের আহম্মেদ কোয়েল, আপেল জাহাঙ্গীর ,বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক জুয়েল আলম সুমন,শহিদবাগ ইউনিয়ন ছাত্রনেতা সোহেল, কুর্শা ইউনিয়ন ছাত্রদল নেতা সামু, সাইদুর,মধুপুর ছাত্রনেতা নাহিন প্রমুখ।

  • কাউনিয়ায় মধুপুর ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

    কাউনিয়ায় মধুপুর ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

    কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী তৃনমুলে সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্য কাউনিয়া উপজেলা ছাত্রদলের অন্তর্গত মধুপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (২৯শে অক্টোবর) বিকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,জেলা যুবদলের সদস্য জাফর উদ্দিন, যুবনেতা মোমিন, জেলা ছাত্রদলের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম,জেলা ছাত্রদলের সদস্য রুবেল হোসাইন বাপ্পী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম,মোসাব্বের আহম্মেদ কোয়েল ,আলমগীর ও আপেল জাহাঙ্গীর প্রমুখ। পরে ইউনিয়ন ছাত্রদলের পুর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরন করা হয়।

  • মাধবদীতে ছাত্রদল নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও খালেদা জিয়ার জন্য দোয়া

    মাধবদীতে ছাত্রদল নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও খালেদা জিয়ার জন্য দোয়া

    এম. শরীফ হোসেন (নরসিংদী প্রতিনিধি) : নরসিংদী সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম এর সাথে শনিবার (১৫ ই মে) মাধবদী বাজারের সোনারবাংলা মার্কেটের বিএনপির পার্টি অফিসে ছাত্রদল নেতা কর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রুগমুক্তি ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, মাধবদী বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস বাশার মিয়া, মাধবদী থানা ছাত্রদলের সদস ইতি,ও সজিব, মাধবদী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য আল- আমিন, শাহালম, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল – আমিন জয়, সহ সভাপতি কামরুল খাঁন মৃধুল, মোমেন মিয়া সহ নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীগণ।

  • সিলেট নগরের সুবিদবাজার থেকে ইয়াবাসহ ছাত্রদল নেতা নাবিল রাজা ও তার দুই সহযোগীকে গ্রেফতার

    সিলেট নগরের সুবিদবাজার থেকে ইয়াবাসহ ছাত্রদল নেতা নাবিল রাজা ও তার দুই সহযোগীকে গ্রেফতার

    শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি ঃ রোববার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বনকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় নাবিলের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নাবিলের সহযোগীরা হলো মো: জামিল বক্স (৩০) ও মো: তানজিন খান (৩৫)।

    নাবিল মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকার ফরহাদ রাজা চৌধুরীর ছেলে এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। আর তার জামিল আখালিয়া পূর্বাশা আবাসিক এলাকার আক্তার বক্সের ছেলে ও তানজিন বনকলাপাড়ার রকিব উদ্দিন খানের ছেলে।

    পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২৭, তাং-১৯/০৪/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৬ রুজু হয়েছে। এ মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, নাবিল রাজা চৌধুরীর নামে সিলেট মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, বিষ্ফোরক, মাদক, পুলিশ এসল্ট, ছিনতাই, খুন, ধর্ষণসহ সর্বমোট ৪১টি মামলা বিচারধীন রয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদের নামেও একাধিক মামলা আছে।

    আরও পড়ুন : সিলেট বিভাগে করোনায় আরও ৩জনের মৃত্যু