Tag: জামালপুর

  • জামালপুরে ১০ বিদ্যালয়ের পাস করেনি কেউ

    জামালপুরে ১০ বিদ্যালয়ের পাস করেনি কেউ

    ওয়েব ডেস্ক: জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জামালপুর জেলার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

    শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামালপুর সদর উপজেলার একটি, মেলান্দহ উপজেলার ৩টি, মাদারগঞ্জ উপজেলার ৩টি, ইসলামপুর উপজেলার একটি, সরিষাবাড়ী উপজেলার একটি ও বকশীগঞ্জ উপজেলার একটিসহ মোট ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

    জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা বিদ্যালয় থেকে ৮ জন ও সরুলিয়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি। ইসলামপুর উপজেলার সভারচর মডেল জুনিয়র স্কুলের ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

    এদিকে সরিষাবাড়ি উপজেলার চাপারকোনা মনজিলা বালিকা বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি। বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনা ওসামানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিলে সেই পরীক্ষার্থীও ফেল করেছেন। এছাড়া জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি।

    অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার তিনটি প্রতিষ্ঠান থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়। উপজেলার রাবেয়া রইস বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ৩ জন, নিশ্চিন্তপুর বালিকা দাখিল মাদরাসা থেকে ১০ জন এবং কে.পি.এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল কিন্তু কেউই উত্তীর্ণ হয়নি।

  • বর্নিল আয়োজনের মাধ্যমে শেষ হল জামালপুর জেলার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

    বর্নিল আয়োজনের মাধ্যমে শেষ হল জামালপুর জেলার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

    নিজস্ব প্রতিবেদক: চমতকার সব আয়োজনের মাধ্যমে জামালপুর জেলার প্রথম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে গেল লন্ডনের আরসুলিন হলে। প্রধান অতিথি সৈয়দ হাবিবুল্লা শের ই জামান এর বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

    মাসকুরা ফারহান ও ফারহানা লিমন এর সুন্দর সন্চালনায় গান, নৃত্য ও আবৃওি সবার মন কেড়ে নেয়।

    তবে বিলেতের জনপ্রিয় ও আন্তজাতিক পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পীর দেশাত্ববোধক গানের সাথে নৃত্য ও লোকনৃত্য উপস্হিত সকল দর্শকের মনকে আনন্দ দিতে পেরেছে বলে আয়োজকরা ভুয়শি প্রসংশা করেছেন।যা একজন শিল্পীর জন্য অনেক সন্মানের বলে নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ আমাদের জানিয়েছেন।
    তিনি আরো বলেন ২০২৩ সালের প্রথম অনুষ্ঠানটি খুব ভালভাবে করতে পেরে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন। শারিরীক অসুস্হতার কারনে অনুষ্ঠান কম করছেন। পরিশেষে সবার দোয়া কামনা করেছেন।

  • জামালপুর জেলা আ’লীগ থেকেও অব্যাহতি পাচ্ছেন মুরাদ

    জামালপুর জেলা আ’লীগ থেকেও অব্যাহতি পাচ্ছেন মুরাদ

    ওয়েব ডেস্ক: সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

  • বগুড়ার সারিয়াকান্দি জামথল ঘাটে সি-ট্রাক সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন করেন– প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

    বগুড়ার সারিয়াকান্দি জামথল ঘাটে সি-ট্রাক সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন করেন– প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

    ববিন রহমান, স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (১২ আগষ্ট)  থেকে সি-ট্রাক চলাচলের মধ্য দিয়ে বগুড়া-জামালপুর নৌ পথে যান্ত্রিক যানে যমুনা নদীতে যাত্রী ও পণ্য পারাপার শুরু হলো। নৌপথটি চালু হওয়ায় বগুড়া ময়মনসিংহ হয়ে ঢাকাপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার। কম সময়ে উত্তরাঞ্চলের মানুষ রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহে যাতায়াত করতে পারবে। কমবে ঝুঁকি ও পারাপারের খরচ।

    সি-ট্রাক সার্ভিস চালু হওয়ায় উত্তরের মানুষের সাথে আবারো বৃহত্তর ময়মনসিংহ জেলার যোগাযোগ স্থাপন হবে। পথ কমে যাওয়ার পাশাপাশি নতুন করে প্রসার হবে কৃষি পণ্যের দ্রুত সরবরাহ, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সড়ক মহাসড়কে যানজট কমে আসবে।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপথে যান্ত্রিক যান চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। পরে তিনি বেলা ১ টায় সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক, জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    যমুনা পারাপারের জন্য ‘আবদুর রউফ সেরনিয়াবাত’ নামে অত্যাধুনিক সি-ট্রাকে যাত্রীধারণ ক্ষমতা দুই শতাধিক। দিনে একাধিকবার কালিতলা ও মাদারগঞ্জ ঘাটের মধ্যে চলাচল করবে, যাত্রী বেড়ে গেলে পারাপারের সংখ্যা বাড়বে। ফেরি সার্ভিস চালু এবং সি-ট্রাকের উদ্বোধনের খবরে দুইপাড়ের লোকজনদের মাঝে সাজসাজ রবরব অবস্থা বিরাজ করছে। সি-ট্রাক চালুর খবরে দুইপারের মানুষদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

    জোয়ার বইছে বগুড়া জেলা থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের মাঝেও। ফেরি সার্ভিস বা সী- ট্রাক চালু হওয়ায় নিরাপদে যমুনা পারাপার হয়ে ক্যাম্পাসে যাতায়াত করবে বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েক’শ শিক্ষার্থী।

    উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যমুনা নদীর দু’পাড়ে গড়ে উঠবে স্যাটেলাইট সিটি। স্যাটেলাইট সিটি তে থাকবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্কুল-কলেজসহ সকল ধরনের সুযোগ-সুবিধা। দেশের অভ্যন্তরে ১০ হাজার কিলোমিটার নৌপথ গড়ে তোলা হবে। তিনি বলেন, উত্তরবঙ্গ একসময় মঙ্গাপীড়িত ছিল। এখন উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার বইছে এলাকার মানুষকে আর কেউ মঙ্গা এলাকা বলতে পারেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুত উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতা ও দক্ষতায় বিশ্বের বুকে বিস্ময় বাংলাদেশ। তিনি দেশকে নিরাপদ রেখেছেন। এই অঞ্চলের নদী ভাঙ্গনে নদী ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

  • জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে করোনা সংক্রমণ হ্রাস পাবে

    জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে করোনা সংক্রমণ হ্রাস পাবে

    মো: শাহজাহান আলী,জামালপুর প্রতিনিধিঃ সারা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ ঠেকানোর সবচেয়ে মুখ্য হাতিয়ার হচ্ছে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ঘরে অবস্থান করা ও বিশেষ প্রয়োজনে বাহিরে বের হলে মাক্স পরিধান করা। “মানুষ মানুষের জন্য এ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের ৫নং জোড়খালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম (মাফু) জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মানুষের মাঝে মাক্স বিতরণ করে চলেছেন নিজ অর্থায়নে। অত্র এলাকায় মাহফুজুল ইসলাম মাফুর রয়েছে ব্যাপক পরিচিতি।

    এ মাক্স বিতরণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও করোনা সংক্রমণ যাতে না হয় তার জন্য কাজ করে চলেছি একজন নেতা হিসাবে। দলীয় নির্দেশনা মোতাবেক প্রচার প্রচারণা করে যাচ্ছি জাতির এ সংকটময় মুহূর্তে।

    সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন( স্হানীয় সরকার) এ নির্বাচণে অংশ গ্রহণ করার জন্য জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান হিসাবে নির্বাচনের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছেন।

    আরও পড়ুন : বিশেষ শর্তে বুধবার থেকে ঢাকা-চীন ফ্লাইট চালু

  • জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে স্বামী-স্ত্রীর শরীর

    জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে স্বামী-স্ত্রীর শরীর

    জামালপুর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুর সদর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মক ভাবে ঝলসে গেছে কৃষক মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর। গত রবিবার ভোর রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হযেছে।

    পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের কৃষক মামুনুর রশীদ বাবলুর (৫৫) এবং তার স্ত্রী আমেনা বেগম(৪৫) রাতে তাদের গরুর খামারের গরু পাহারা দিতেন। প্রতিদিনের ন্যায় খামারে চৌকিতে বিছানা পেতে স্বামী-স্ত্রী মশারি টানিয়ে ঘুমিয়ে পরলে দুর্বৃত্তরা তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে বাবলুলের ডান চোখ ও মুখমন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তার স্ত্রী আমেনা বেগমের ডানের হাত থেকে পা পর্যন্ত ঝলসে যায়। তাদের চিকিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান।

    এব্যাপারে জামালপুর সদর নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আব্দুল লতিফ মিয়া বলেন,সৎ ভাইদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

     

  • চার সন্তানের জন্ম দিলেন জামালপুরের আনোয়ারা

    চার সন্তানের জন্ম দিলেন জামালপুরের আনোয়ারা

    প্রত্যয় নিউজ ডেস্কঃ আনোয়ার কোলজুড়ে ঘর আলো করে এসেছে চার সন্তান। এমনটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে।  মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা শহরের জিয়া হেলথ কমপ্লেক্স নামে বেসরকারি একটি হাসপাতালে ওই চার সন্তানের জন্ম হয়।

    পারিবারিক সূত্রে জানা যায়, এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আনোয়ারা বেগম (৩০) নামের এই গৃহবধূ। এদের মধ্যে দু’টি ছেলে ও দু’টি কন্যাসন্তান।আনোয়ারা বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। আনোয়ারা গর্ভবতী হলে চিকিৎসক তাকে জমজ সন্তান হবে বলে জানিয়েছিলেন।

    সোমবার (১৭ আগস্ট) রাত থেকে প্রসববেদনা শুরু হলে মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের জিয়া হেলথ কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রথমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর আর কোনো সন্তান না হলে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে বাকি তিন সন্তানের জন্ম হয়। আনোয়ারার আরও দু’টি কন্যা সন্তান রয়েছে।

    ওই হাসপাতালের গাইনি বিভাগের সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু জানান, আনোয়ারাসহ তার চার সন্তানই সুস্থ আছেন। নবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    ডিপিআর/ জাহিরুল মিলন

  • সারাদেশে বন্যায় মারা গেছেন ২২২ জন

    সারাদেশে বন্যায় মারা গেছেন ২২২ জন

    নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বন্যায় মারা গেছেন ২২২ জন। দেশের মোট ৩৩ জেলায় এ প্রাণহানীর ঘটনা ঘটে। গত ৩০ জুন থেকে গতকাল ১৭ আগস্ট পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৮৬ জনের মৃত্যু হয়। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দুজন মারা যান। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে আজ এ তথ্য জানানো হয়েছে।

    সূত্র জানায়, বন্যা দুর্যোগে মৃতদের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩, গাইবান্ধায় ১৫, নীলফামারীতে দুই, রংপুরে তিন, সুনামগঞ্জে আট, সিরাজগঞ্জে ১৫, বগুড়ায় এক, জামালপুরে ৩২, টাঙ্গাইলে ৩৭, রাজবাড়ীতে তিন, মানিকগঞ্জে ২০, ফরিদপুরে এক, নেত্রকোনায় সাত, নওগাঁয় দুই, কিশোরগঞ্জে ১০, ঢাকায় নয়, শরীয়তপুরে তিন, মুন্সিগঞ্জে ছয়, গাজীপুরে ছয় এবং গোপালগঞ্জে দুই প্রাণ হারিয়েছেন।

    বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যাকবলিত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।

    দুর্গত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৭ হাজার ৪১৩ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) পাঁচ হাজার ৬৪১, বজ্রপাতে ৪৭, সাপের কামড়ে ৬৬, পানিতে ডুবে ১৮৬, চর্মরোগে ১১ হাজার ২০৮, চোখের প্রদাহে এক হাজার ২২৭, আঘাতপ্রাপ্ত হয়ে এক হাজার ২৭ এবং অন্যান্য রোগে ১৪ হাজার ৫৪৩ জন মোট ৫১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন।

  • জামালপুরে বন্যার্তদের জন্য রুটি বানালেন ডিসি, এসপি

    জামালপুরে বন্যার্তদের জন্য রুটি বানালেন ডিসি, এসপি

    জামালপুর প্রতিনিধি:  জামালপুরে ৭টি উপজেলার মধ্যে সদরের কিছু স্হানসহ ৬টি উপজেলায় কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাই বন্যার্তদের সাহায্যার্থে প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে সার্কিট হাউজে আমার রুটি বানিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এই রুটি প্রতিদিন পাঠানো হবে জেলার সাত উপজেলার বন্যাদুর্গত এলাকায়।

    উদ্বোধনী দিনে রুটি বানানোর কাজে অংশ গ্রহণ করেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, পিপিএম, বিপিএম,(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।

    উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, জেলার সাতটি উপজেলায় বন্যার্ত পরিবারগুলোর অনেকেরই রান্না করে খাওয়ার পরিস্থিতি নেই। তাই উপজেলা প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় কয়েক দিন ধরে উপজেলা পর্যায়ে এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়ে বন্যাদুর্গত এলাকায় রান্না করা সবজিখিচুড়ি ও রুটি বিতরণ করে আসছে।

    উপজেলা পর্যায়ে রুটির পর্যাপ্ত চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে আমরা সার্কিট হাউসে রুটি বানানো অব্যাহত রাখব। বন্যার্তদের পাশে থেকে সহযোগিতার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহবান জানান। পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন বৃহস্পতিবার থেকে জামালপুর সদর থানায় কর্মরত নারী পুলিশ সদস্যরাও এই মানবিক কাজে অংশ গ্রহণ করবেন।

  • স্বাস্থ্যবিধি না মানায় জামালপুরে ১৫দিনে ১৯৯জনকে জরিমানা

    স্বাস্থ্যবিধি না মানায় জামালপুরে ১৫দিনে ১৯৯জনকে জরিমানা

    জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার না করায় ১৯৯ জনকে ২০৫৪০০টাকা জরিমানা করা হয়েছে। চলতি জুলাই মাসের ১তারিখ থেকে ১৫ জুলাই ২০২০ পর্যন্ত ১৫দিনে এই জরিমানা আদায় করা হয়। জামালপুর জেলা প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।

    জামালপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দৈনন্দিন চলাচলে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ গণপরিবহণ ও অন্যান্য ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং মাস্ক ব্যবহার না করার ফলে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন’২০১৮, দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় জেলার বিভিন্ন স্থানে ১৫দিনে মোট ১৯৯ জনকে ২০৫৪০০টাকা এ অর্থদন্ড প্রদান করা হয়। জামালপুর জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।