Tag: নাফিস

  • মুখের হাসিতেই জবাবটা দিতে চান নাফিস ইকবাল

    মুখের হাসিতেই জবাবটা দিতে চান নাফিস ইকবাল

    স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে বাদ পড়েছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। নতুন করে এ পদে স্থলাভিষিক্ত হয়েছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন রাবিদ। দায়িত্ব থেকে সরানোর দুই দিন পর নাফিস ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানালেন  মিথ্যা অভিযোগের জবাব দেওয়ার জন্য বড় উপায় হলো হাসি।

    গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা জানান নাফিস। জানিয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কথাও। নাফিস লেখেন, ‘মিথ্যা অভিযোগের জবাব দেওয়ার সর্বোত্তম উপায় হাসি। সর্বশক্তিমান আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস রাখছি।’

    এর আগে গুঞ্জন উঠেছিল, টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাফিসকে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন নাফিস। সবশেষ আরব আমিরাত সিরিজের আগেই পদ থেকে তাকে সরানোর বিষয়ে জানানো হয়েছিল এবং সম্মানের সঙ্গেই তাকে বিদায় দেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছিলেন নাফিস নিজেই।

    এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ আমাকে আরব আমিরাত সফরের আগেই জানানো হয়েছিল এবং সেটা সম্মানের সাথেই আমাকে জানানো হয়েছিল। আমি আগে ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার ছিলাম, এখনো তাই আছি। দলে আসলে ফিক্সড টিম ম্যানেজার বলে কেউ নাই, এটা আসলে রোটেশান পলিসি বলা যায়। আমি বিসিবির সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই।’

    নাফিস আরো যোগ করেন, ‘অনেক সময় ভিত্তিহীন অনেক নিউজ হয়, যদি করতেই হয় তাহলে প্রোপার এভিডেন্স নিয়ে করুক। জানায় দিক কে বলছে কথা, তাহলে জানতে পারবো সবকিছু। বিগত এক বছর ধরে দায়িত্বে ছিলাম, দলের কোন খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টের কারো সাথেই আমার ঝামেলা হয়নি কখনো। এ সময় আমাদের পারফর্ম্যান্স উঠা নামা করেছে কিন্তু পরিবেশ খুবই সুন্দর ছিল।’

  • একসাথে লড়াই চালিয়ে যাবার প্রত্যয় মাশরাফীর

    একসাথে লড়াই চালিয়ে যাবার প্রত্যয় মাশরাফীর

    দৈনিক প্রত্যয় ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফীসহ তিন ক্রিকেটার করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্য দুজন হলেন- বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

    এরইমধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পার হয়ে গেছে। সবারই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কারোরই খুব বেশি সমস্যা হচ্ছে না। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর বের হয়, মাশরাফী মুর্তজার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু বাস্তবে তিনি দ্বিতীয়বার পরীক্ষাই করাননি।

    তবে দেশের এই সফলতম অধিনায়ক জানালেন, তিনি ভালো আছেন। সবাইকে নিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার আহ্বানও জানালেন মাশরাফি।

    গত ২০ জুন মাশরাফির করোনা ধরা পরে। এরপর থেকে তিনি বাড়িতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তার দেয়া নির্দেশনাই মেনে চলছেন। আগে থেকেই মাশরাফির অ্যাজমার সমস্যা রয়েছে। এজন্য বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।

    গত সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে বুকের এক্স-রে করিয়েছিলেন। সেই রিপোর্টও ভালো ছিল। নাজমুল ও নাফিসও সেরে ওঠার পথে।

    রোববার মাশরাফী জানান, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও দ্বিতীয়বার পরীক্ষা করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছা আছে।’

    তিনি বলেন, ‘আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। নিজের জন্য ও দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।

    বাঁ-হাতি স্পিনার নাজমুল বলেন, আমার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। হালকা কাশি ও গলা ব্যথা আছে। দুর্বলতা এখনও কাটেনি। আমার মা’র শুরু থেকেই তেমন কোনো সমস্যা হচ্ছে না।’

    নাফিস বলেন, ‘আমার এখন কোনো সমস্যা হচ্ছে না। মাও ভালো বোধ করছেন। সবাই ভালোর দিকে।

    ডিপিআর/ জাহিরুল মিলন